-
এখন শ্বাপদ সকাল
———————————————–এখানে বোরখার দাম বাড়ে
খাবারের মূল্য নয়;
প্লেনের চাকায় শব পিষ্ট হয়
বাঁচবার তুল্য নয়।গিরি খাদের গায়ে আফিমের ক্ষেত
পাশের পাহাড়ে ধর্ম;
শহরের রাস্তায় কফিনের চাষ হয়
মক্তবে শেখানো বর্ম।রাইফেল এখানে আংগুল-কে চালায়
বোমাতে সংস্থান;
মেয়েরা সেখানে যব পিষে ছাতু করে
ছেলেরা গোরস্থান।বর্গীরা দেয় রাস্তা পাহারা
কর্মিরা বাংকারে;
অস্ত্রেরা ঢোকে প্রেসিডেন্ট প্রাসাদে
জান্তব হুংকারে।6 Comments
Friends
Asif Rahman
@asifaaron62
Nowsad Jaman Anik
@njanik
MD.RAKIB HASAN ONTO
@rhonto27
চিত্রভানু
@chitrabhanu
Taufiq al sadif
@483-taufiq-al-sadif-roll-483
Zahidul Jamy
@zahidul
সৃষ্টি
@premdevota
নোমান খালভী
@nomankhalovi
অনন্য প্রসাদ
@prasad



বন্ধু আপনার এই লেখাটি বারবার পড়ে থেমে যাই। যুদ্ধ, মৃত্যু, অন্যায় কারোই কাম্য নয়। সমসাময়িক এসকল খবর রোজ মন খারাপ করে দেয় অতঃপর শান্তি পার্থনা করি। বৃষ্টির মত শান্তি সকল ঝড়ে পড়ুক আকাশ ফুড়ে এই কামনা করি।