-
“বলদ বানানোর তোতা কাহিনী”
নাজনীন শামীম
চট্টগ্রাম থেকে
৮ই সেপ্টেম্বর ২০২৬ইং একবার এক লোক বাজারে গিয়ে এক লাল রঙের পোশাক পরা তোতা পাখি দেখে দোকানদারকে জিজ্ঞেস করল—
: ভাই, এই তোতা পাখিটার দাম কত?
দোকানদার বলল: ১০ হাজার টাকা।
লোকটি অবাক হয়ে বলল: এত দাম! এর বিশেষত্ব কী?
দোকানদার বলল: এর বাম পায়ে লাল সুতা বাঁধা আছে, সুতা ধরে টান দিলে সে রবীন্দ্রসংগীত গায়। আর ডান পায়ে নীল সুতা বাঁধা আছে, টান দিলে নজরুলগীতি গায়!
লোকটি তো শুনে মহা উৎসাহী! সে কিছুক্ষণ চিন্তা করে দুষ্টুমি করে জিজ্ঞেস করল:
: আচ্ছা ভাই, যদি আমি একই সাথে দুটো সুতাই একসাথে ধরে জোরে টান দিই, তাহলে কী হবে?
পাখিটা তখন খেকিয়ে উঠে বলল:
: কী আর হবে রে বলদ, আমি ধপাস করে নিচে পইড়া যামু!4 Comments -
Friends
Zahidul Jamy
@zahidul
মোঃ বায়েজীদ
@bayejid
ঈশিতা ঈরু
@eshitabiswaseru15
Shojan Maria Shoche
@shojanmaria
সিরাজুল ইসলাম
@sherajulislam
Santo Mon
@santomon
Ariba Mehzabin Yeana
@aribamehzabin
Md. Jahangir Alam
@md-jahangiralam
Nusrat jahan Sadia
@nusratjahansadia



নাজনীন শামীম, আপনার শেয়ার করা এই মজার কৌতুকটা পড়ে তো আমি হেসে অস্থির!