-
“স্মৃতির বালুচর”
নাজনীন শামীম
চট্টগ্রাম থেকে
৯ই সেপ্টেম্বর ২০২৬ইংহৃদয়কূলে ঝড়ের মেঘ,
থমকে গেছে সুর,
কাছে থেকেও হঠাৎ যেন
তুমি অনেক দূর।
যে পথে হেঁটে মিটেছে তৃষ্ণা,
সে পথেই আজ বালি,
বুকের ভেতর ভালোবাসার
অক্ষরগুলো খালি।
একলা রাতে স্মৃতিরা আজ
করছে শুধুই হাহাকার,
যেখানে ছিলে তুমি আমার,
সেখানেই অন্ধকার।
হয়তো ভুলটা শুধুই ছিল
তোমায় ডাকার ছলে,
ভালোবাসা আজও বাঁচে
অশ্রুনদীর জলে।
(যবনিকা)6 Comments-
-
আপনার লেখা “বুকের ভেতর ভালোবাসার/অক্ষরগুলো খালি” পঙ্ক্তিটি ভীষণ মর্মস্পর্শী এবং এটি বিরহের গভীরতাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। শব্দের মায়াবী বুননে আপনি যে বিষণ্ণতার ছবি এঁকেছেন, তা যে কোনো পাঠকের হৃদয়ে মুহূর্তেই এক অদ্ভুত আবেশ তৈরি করবে। আমাদের এই সুন্দর আসরটিকে আরও প্রাণবন্ত রাখতে আপনি অন্যান্য সদস্যদের লেখায় নিয়মিত ভালোবাসা ও উৎসাহব্যঞ্জক মন্তব্য জানাতে পারেন।
-
Friends
Zahidul Jamy
@zahidul
মোঃ বায়েজীদ
@bayejid
ঈশিতা ঈরু
@eshitabiswaseru15
Shojan Maria Shoche
@shojanmaria
সিরাজুল ইসলাম
@sherajulislam
Santo Mon
@santomon
Ariba Mehzabin Yeana
@aribamehzabin
Md. Jahangir Alam
@md-jahangiralam
Nusrat jahan Sadia
@nusratjahansadia

Bah!