-
প্রিয়
এখানে এখনো রাত নামেনি।আবার সন্ধ্যা ও না।রাত-দিনের সন্ধিক্ষণে গোধূলির ভীষণ লালের সামনে আমি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছি।
তোমাকে বলতে ইচ্ছে করছে হারাতে দিও না আমাকে।শক্ত করে হাতটা ধরে রাখো।আর একটু পরে সন্ধ্যে বিদায় নিলে তোমার হাতে হাত রেখে রাত্রির জোসনার অপেক্ষা করতে চাই।
জানো সন্ধ্যা হলেই আমি ভীষণ অস্থির হয়ে পরি।আমার ভেতরে আর একটা আমি আছে তা তোমাকে একবার আলতো স্পর্শর জন্য এই ছোট্ট শরীরের খাঁচা ভেঙ্গে তোমার কাছে যেতে চায়।তখন বুঝি অদৃশ্য এক সূতয় আমরা বাঁধা পরেছি।
আমি জানি সূতর একপ্রান্তে টান পরলে তুমি তা অনুভব করো।তোমার কি ইচ্ছে হয় না এই যে এই বিশাল দূরত্ব মিটিয়ে দিতে?
একই মানচিত্রের দুটো ভিন্ন শহরে আকাশ কি একই হয়?আমার খুব জানতে ইচ্ছে করে।দেখতে নয়।
কেনো জানো?
তুমি চোখ বড় বড় করে সেই জোসনার,সেই জোনাকির গল্প যখন করবে আমি তখন মিষ্টি একটা দ্বিধায় পরব।
তোমার গল্প,না গল্প বলার তোমার মায়াবী চেহারার ভঙ্গি কোনটা দেখব আমি?
আমি জানি হাসছো তুমি।মনে মনে বলছ পাগল একটা।
আসলেই আমি একটা পাগল।না হলে ওমন করে তোমার কাছে ছুটে চলে যাওয়ার তীব্র বাসনা আমি দমিয়ে রাখছি কি করে?
সুস্থ হলে বাড়তে থাকা এই রাতের ধূসর আলো তোমার হাতে হাত রেখে দেখতাম।
তোমায় লিখতে বসলেই রাত থেকে ভোর হয়ে যাবে।তবুও মনে হবে কতো কথাই না,না বলা থেকে গেলো।
অনন্তকাল খুব অল্প সময় মনে হবে তুমি পাশে থাকলে।
সেই অনন্তকাল হতে শুধু একটা রাত চাই তোমার কাছে।
যে রাতে তুমি আমি আর এই শুক্লাপক্ষের জোসনা রাত থাকবে।
যখন গোটা শহর ভেসে যাবে আলোয় তখন না হয় আমরা একটু অভিনয় করলাম।ভুলে গেলাম এই পৃথিবীতে তুমি আর আমি ছাড়া কেউ আছে।
সেই রাতের অপেক্ষায় থাকলাম।অপেক্ষায় থাকলাম তুমি পাশে বসে হাত ধরবে তার।
মানচিত্রের অপর প্রান্তে তোমার অপেক্ষায় থাকা আমি এক বোকা প্রেমিক আজ কলম ছাড়ছি।
ইতি তোমার
বোকা প্রেমিক টা12 Comments -
Friends
Mehedy Hasan
@mehedyhasan
মৈনাক
@mainak
ঈশিতা ঈরু
@eshitabiswaseru15
আর্য্য সপ্ত দর্শী
@nandini
খালেদা আক্তার
@khaledaakhter
শান্ত
@shanrisky
MI Shaikh
@mishaikh
Faridul Islam
@faridulislam
Khusi Moni
@khusimoni

দূরত্ব দীর্ঘ হলেও সত্যিকারের ভালোবাসা আটকে থাকে না।