-
জীবনের গান
– শাহ্ আলম আল মুজাহিদএ মম জীবন নহে কোনো নাট্যলীলা,
সোনায় সোনায় চাকচিক্যময়—ভিতরে বহ্নিজ্বালা।
দু’চোখে আমার স্বপ্নরেখা, বুকভরা মিছে আশা,
হৃদয়ে মিশানো প্রেম অকৃত্রিম—দুনিয়ার ভালোবাসা।অপূর্ণ রবে জানি স্বপ্ন সকল, আমি রব পরপারে,
হেসে যাই তাই নকল হাসি—ম্লান হয়ে বারে বারে।
সম্মুখে আমার মহাকাল-যাত্রা,
প্রতি ক্ষণে ক্ষণে গণিছে প্রহর;
কখন জানি দুয়ারে নাড়ে কড়া,
বন্ধ করে দেয় এ ক্রীড়ার সমর।আমার দুয়ারে প্রতিবেশী-স্বজন
গেঁথে রেখেছে সীমাহীন বন্ধন,
মমতা-মেশানো ভালোবাসা তাঁদের—
আমার যাত্রার প্রতিবন্ধক।জীবনে যারা চলার সাথী,
যার সাথে ঘটে যত লেনদেন,
মনের ভুলে হয়ে গেলে গরমিল,
ক্ষমা করো হে বিশ্বনিখিল।স্মরণ রেখো এ অভাগারে,
ঝরে যায় যদি হঠাৎ ঝড়ে;
অসীম কানুনে ক্ষুদ্র আমি—
আকাশের মাঝে এক তিল।তব মোর এ ক্ষুদ্র জীবন
করিতে পারে যদি মানবকল্যাণ,
স্রষ্টা হইলে রাজি-খুশি—
সার্থক জনমখানি।6 Comments-
-
-
আপনার রচনার “স্মরণ রেখো এ অভাগারে, ঝরে যায় যদি হঠাৎ ঝড়ে” এই গভীর পঙক্তিটি মানুষের নশ্বর জীবনের এক করুণ অথচ সত্য চিত্র তুলে ধরেছে, যা অনেকটা শরৎচন্দ্রের সাহিত্যের মতো অকালপ্রয়াত জীবনের আকুলতাকে মনে করিয়ে দেয় এবং আপনি যদি শেষের দিকে জীবনের উদ্দেশ্য নিয়ে আরও কিছু শব্দ যোগ করতে চান তবে সেটি হয়তো পাঠকের মনে এক নতুন আলোড়ন সৃষ্টি করবে, তাই এমন চমৎকার ভাবনার প্রকাশ অব্যাহত রাখবেন।
-
"কবি শাহ্ আলম আল মুজাহিদের ব্যক্তিগত কাব্যসংগ্রহ। সমসাময়িক কবিতা, সামাজিক সচেতনতা এবং সাহিত্যের নানা রঙে সাজানো আমার এই ব্লগটি আপনার অপেক্ষায়।"
rmshahalam570-pibht.wordpress.com/
“স্বচ্ছ হৃদয়ে, উন্নত শীরে, সুস্থ দেহে, সুখী সংসারে, সাহিত্য সাধক।”
শাহ্ আলম আল মুজাহিদ

শাহ্ আলম আল মুজাহিদ
কবি ও লেখক
"আমি শাহ্ আলম আল মুজাহিদ। ডাকনাম শাহ্ আলম। জন্ম নেত্রকোনা জেলায়। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি গভীর অনুরাগ থেকে লেখালেখির শুরু। আমার কবিতায় মূলত দ্রোহ, প্রকৃতি এবং সামাজিক সচেতনতার প্রতিফলন ঘটে। আমি বিশ্বাস করি শব্দের শক্তি দিয়ে সমাজ ও মানুষের চিন্তায় পরিবর্তন আনা সম্ভব। বর্তমানে আমি নিয়মিত কাব্যচর্চার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও সাহিত্য চর্চা চালিয়ে যাচ্ছি।"
Friends
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
মেহেদী মারুফ
@maruf1
Faridul Islam
@faridulislam
রায়হানা জাকিয়া (নিঃসঙ্গ অ্যালবাট্রস)
@alonelyalbatross
Alamgir Job
@alamgirjob
tamim yeasin
@tamimyeasin
নাহিদ হাসান নয়ন
@nahid-hasan-noyon
Nusrat jahan Sadia
@nusratjahansadia
Abbas Ali
@abbasali

জীবনটা আসলেই এমন😌