-
কবিতায়
নাফের আগুন!
লেখক,আব্দুল্লাহ আল আমিন।।
আমার কবিতা যদি আগুন হতো,
জ্বলে যেতো নাফের কালো জল।
জেলের বুকের হাহাকার নিয়ে
পুড়ে যেতো পাথর-কঠিন দল।
আগুন তো নয়, এ আগুন নয় ভাই,
এ তো চেপে পড়া আর্তনাদ।
হাজার জেলের শুকনো চোখের
জমে থাকা নোনা প্রতিবাদ।
এ আগুনে পুড়তো সরকারী মন্ত্রী
অফিসের ফাইল,
পুড়তো ঘুমন্ত বিবেকের ঘর।
মানুষ হয়ে মানুষের পাশে
দাঁড়াতো না যারা, কাঁপতো থরথর।
নিভাইতে আসতো সবাই ছুটে,
পানি নিয়ে, শান্তনার বুলি।
ততদিনে নাফের ঢেউ-এ ভাসতো
একটা জাতির জ্বলন্ত ছবি।
আর এই আগুন নিভবে না ভাই,
যতদিন নাফে জেলের জাল ভিজে।
যতদিন একটা শিশু না খেয়ে,
বাপের ফেরার পথ চেয়ে বসে।
এই আগুন সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক, নিভবে না যেনো আর,
নাফের বুকে জ্বলুক প্রতিবাদের আগুন হাজার বার।
6 Comments -
Friends
MA Rashid
@marashid
Shamim Hossain
@shamimhossain
মোঃ আব্দুল আজিজ রাকীব
@abdulazizcox503gmail-com
CEC for Training
@cecfortraining
ওমর ফারুক আশরাফী
@mdalauddin
মোঃ আব্দুল্লাহ আল মুনির
@almunir
k helal
@khelal
Aziz Helali
@azizhelali
ATM SHAH ALAM SIKDER
@atmshahalamsikder



কবিতার আগুনে সব পুড়ে যেতো তাহলে কেমন হতো, আপনার কি মনে হয় এমন হলে বেশ হতো।