-
শিরোনামঃ ধাঁধার ঝুলি
কলমেঃ আব্দুল্লাহ আল আমিন
তারিখঃ ১৫/০৮/২০২৬


ঝুলিতে শব্দের পাহাড়, মুখে তালা,
সত্য উচ্চারিলে কপালে জোটে জ্বালা।
কর্ণে বিষ, জিহ্বায় কাঁটা,
মিথ্যা আজ মসৃণ চাঁটা।
সাধুর বেশে নরঘাতকের বাস,
নিকটজনই করে সর্বনাশ।
অতি আদরে সন্তান উচ্ছন্নে,
নীতিজ্ঞান যায় বিসর্জনে।
অতিভক্ষণে বিড়ালের গ্লানি,
অতি সন্দেহে দাম্পত্যে হানাহানি।
নারীর জীবন হয় ভারাক্রান্ত,
যন্ত্রণায় প্রতিটি প্রভাত ক্লান্ত।
মুখে অমৃত, অন্তরে গরল,
বিশ্বাসের ভিতে ফাটলের চল।
নীরবতা বহে শব্দের ভারে,
যুক্তি বিকায় বাজারের হাটে।
হিতকথা এখন কৌতুকের সামগ্রী,
নীতিকথা ঢাকে কপটতার আচ্ছাদনী।
আড়ালে ছুরি, সামনে মিষ্টালাপ,
বিবেক নির্বাসিত, মিথ্যার পরিতাপ।
খাঁচায় বন্দী মনুষ্যত্বের শ্বাস,
পাশবিকতা করে রাজ্য-প্রকাশ।
ধরাতল আজ ধূসর ধাঁধা,
তবু জ্বালব সত্যের একটি বাতি, সাধা।
4 Comments
Friends
MA Rashid
@marashid
Shamim Hossain
@shamimhossain
মোঃ আব্দুল আজিজ রাকীব
@abdulazizcox503gmail-com
CEC for Training
@cecfortraining
ওমর ফারুক আশরাফী
@mdalauddin
মোঃ আব্দুল্লাহ আল মুনির
@almunir
k helal
@khelal
Aziz Helali
@azizhelali
ATM SHAH ALAM SIKDER
@atmshahalamsikder



এটা সত্যি নিকটজনে করে সর্বনাশ ।