-
একুশের মিনার – ম পানা উল্যাহ্
এ বঙ্গীয় গৌড় সমতটে
কে কবে ভেবেছে
পৃথিবীর অধরা ভাষার মিনারটি তৈরি হবে
আকাশচুম্বী;
বেজন্মা নিন্দুক নপুংসকদের মুখে
ছাঁই চাপা দিয়ে।
স্বাপ্নিক বুদ্বুদ আজ আমাদের চেতনার দরজায় কড়া নাড়ে,
আমরা জাগি; আন্দোলিত হই
অতঃপর ঘুরে দাঁড়াই
সাহসী সব আন্দোলনে।
অগুনতি বাল্মীকি প্রতিভারা
প্রভাতফেরিতে জাগে নিরন্তর।
বিধ্বস্ত হরপ্পা মহেঞ্জোদারো
কেবলই দুঃস্বপ্নের স্মৃতি আঁকে
হিমালয়ের মতো মাথা উঁচু হয়ে যায় আমার
সোৎসাহে আমি বলে উঠি,
একুশ একান্তই আমাদের।3 Comments
Friends
Rijoana
@rijoana
দেবাঞ্জলি সেন
@sendev
prantik aronno
@prantikaronno
মোঃ ইফতেখার আহমেদ তাজিম
@tazim
Sayeed Patwary
@sayeedp
himel ishaq
@himelishaq
Md Shakhawat Hossen
@mdshakhawathossen
মেহেদী হাসান আইয়ুশ
@kobimahadihasanaayush
মানসুরা ইশরাত তানহা
@mansu1044


একুশের মিনারেই গাঁথা আছে জাতির সবচেয়ে গর্বিত মাথা উঁচু করার ইতিহাস…..🤍🖤