-
যৌতুক
মিজান পঞ্চায়েতছেলের বাবা:
হ্যালো হ্যালো ঘটক মশাই
কোথায় আছেন ভাই ?
ছোট ছেলের বিয়ে দিবো
একটা পাত্রী চাই।
ঘটক:
কেমন পাত্রী চাই আপনার
ছেলের দাম কত?
দরাদরি করবেন না তো
বড় ছেলের বিয়ের মত ?
ছেলের বাবা:
ছোট ছেলের কদর একটু
জামাই পাড়ায় বেশি,
সে সুবাধে লাখ তিনেকে
হতে পারে খেশি।
ঘটক:
দামটা চাইলেন বড্ড বেশি
দেশি ষাঁড়ের মতো,
আশা করি পেয়ে যাবো
অচল পাত্রী যতো।
ছেলের বাবা:
কিসব পাত্রীর কথা আপনি
বলেন ঘটক ভাই,
এ আমার আদরের ছেলে
সু-পাত্রী চাই ।
ঘটক:
তা হবে না – তা হবে না
ওহে লোভী ভাই,
টাকায় বেঁচা ছেলের জন্য
বাছ-বিচার নাই।4 Comments-
মোহাম্মদ মিজানুর রহমান (কবি মিজান পঞ্চায়েত/ কবি মিজান বিএসসি), “টাকায় বেঁচা ছেলের জন্য বাছ-বিচার নাই”—এই কথাটি আমাদের সমাজের এক গভীর বাস্তবতাকে খুব স্পষ্টভাবে চোখের সামনে তুলে ধরেছে। ঘটনার পরম্পরায় ঘটক ও ছেলের বাবার কথোপকথনের মধ্য দিয়ে সমাজের একটি কুপ্রথা নিয়ে আপনার এই লেখনীটি চমৎকার ও উপভোগ্য হয়েছে। সমাজের অসঙ্গতিগুলো নিয়ে এভাবেই আরও দারুণ সব লেখা উপহার দেবেন, সেই অপেক্ষায় রইলাম।
Friends
নাজমুল হাসান সাকিব
@publiconline
সিরাজুল ইসলাম
@sherajulislam
tamim yeasin
@tamimyeasin
নাহিদ হাসান নয়ন
@nahid-hasan-noyon
Nusrat jahan Sadia
@nusratjahansadia
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
Eqbal Hossain
@eqbalhossain
আব্দুর রাজ্জাক শেখ
@arazzak
S Ahmed Tusher
@sahmedtusher



যৌতুকের দরদামেই বিক্রি হয়ে যায় ছেলের মর্যাদার আসল মূল্য…..🤍🖤