Profile Photo

শাহ্ আলম আল মুজাহিদOffline

  • shahalam
  • “কল্পপাখায় স্বপ্ন নাচে” — শাহ্ আলম আল মুজাহিদ

    থাকব আমি অচিনপুরে,
    শরৎ-কোমল রোদ্দুরে,
    থাকব তবু রাখব মনে
    রূপময়ী দেশের রূপকথা শুনে।

    পাতালপরীর আস্তানাতে
    নামব আমি তরুণ তেজে,
    দূর আকাশের তারায় তারায়
    ঘুরব সদাই পাড়ায় পাড়ায়।

    পরীর মতো সাগরজলে
    ভাসব আমি ঝলমলিয়ে,
    নদীর মতো কলতানে
    ঢেউ তুলিয়ে টলমলিয়ে।

    পদ্ম হয়ে সরোবরে
    ভাসব আমি দিল দুলায়ে,
    রবির মতো রোজ প্রভাতে
    জাগব সদা ঝিলিক দিয়ে।

    আঁধার রাতের জোনাক হয়ে
    ছুটব বেগে মিটমিটিয়ে,
    অকারণে হাসব আমি
    খোকার মতো খিলখিলিয়ে।

    আপন মনে নাচব আমি
    নূপুর পায়ে ঝিনিঝিনি,
    ঝিঁঝির মতো ডাকব আমি
    সাঁঝরাতে ঝিনিকিঝিনি।

    চাঁদের মতো চকচকিয়ে,
    প্যাঁচার মতো চোখ পাকিয়ে
    আঁকব ছবি, গাইব গান;
    নাচব আমি, হাসবে প্রাণ।

    ডানা মেলে উড়ব আমি
    ঘুড়ি হয়ে নীল আকাশে,
    চাঁদের দেশে থাকবে বাড়ি,
    দেশের স্মৃতি বুকের পাশে।

    3
    5 Comments
    • শাহ্ আলম আল মুজাহিদ, “ডানা মেলে উড়ব আমি / ঘুড়ি হয়ে নীল আকাশে”—আপনার এই চমৎকার লাইনটিতে এক অসীম মুক্তির আনন্দ খুঁজে পাওয়া যায়, যা পাঠককে রূপকথার জগতে নিয়ে যেতে দারুণ সক্ষম। অজানাকে জানার নেশা আর কল্পনার ডানা মেলে দেওয়া এই যাত্রার সঙ্গে যেন আকাশের নীল দিগন্তের এক নিবিড় মিল খুঁজে পাওয়া যায়। আপনার এই সুন্দর ও স্নিগ্ধ সৃষ্টিধারা যেন সবসময় আপন মহিমায় বিকশিত হতে থাকে, আপনার লেখনী আরও অনেক প্রাণবন্ত হয়ে উঠুক।

    • কল্পনার ডানায় ভেসে স্বদেশের টানকে যে আনন্দময় স্বপ্নে বুনেছেন তা বেশ মায়াময়…..🤍🖤

    • দূরের স্বপ্ন আর নিজের মাটির টান দুইটাই মিলায়া দিলেন, দারুণ লিখছেন😌😌👌

“স্বচ্ছ হৃদয়ে, উন্নত শীরে, সুস্থ দেহে, সুখী সংসারে, সাহিত্য সাধক।”

শাহ্ আলম আল মুজাহিদ

শাহ্ আলম আল মুজাহিদ

কবি ও লেখক

"আমি শাহ্ আলম আল মুজাহিদ। ডাকনাম শাহ্ আলম। জন্ম নেত্রকোনা জেলায়। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি গভীর অনুরাগ থেকে লেখালেখির শুরু। আমার কবিতায় মূলত দ্রোহ, প্রকৃতি এবং সামাজিক সচেতনতার প্রতিফলন ঘটে। আমি বিশ্বাস করি শব্দের শক্তি দিয়ে সমাজ ও মানুষের চিন্তায় পরিবর্তন আনা সম্ভব। বর্তমানে আমি নিয়মিত কাব্যচর্চার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও সাহিত্য চর্চা চালিয়ে যাচ্ছি।"

Skip to toolbar