Profile Photo

আতিকুর রহমানOffline

  • atik25
  • Profile picture of আতিকুর রহমান

    আতিকুর রহমান

    2 hours, 16 minutes ago

    আমার ইচ্ছা

    স্বপ্নের মতো এই ভূবনে
    সবাই চলেছে একা,
    মন চায় না আমার, তাদের মতো
    চলতে একা একা।

    মনে হয় যেন পাখির মতো
    আকাশে মেলে পাখা,
    উড়ে উড়ে দেখি আমি
    এই বিশ্বভূবন, কত রঙে আঁকা।

    সূর্য যখন উদিত হয়ে
    দেয় আকাশে আলো,
    আমারও অনেক ইচ্ছে হয়
    মিশে থাকতে ভালো।

    রাতের বেলায় সবকিছু
    যখন ঘণ অন্ধকার,
    তখনই মন চায় যে আমার
    ঘুরতে যুগান্তর।

    তারা-রা যেমন অন্ধকার আকাশে
    ঝিকিঝিকি করে,
    আমারও ইচ্ছে হয় তারা হয়ে
    আমার সব ইচ্ছা জানাই
    দূরের ঐ আকাশকে।

    {আতিকুর রহমান (০৪/০৮/২০২২)}

    1
    1 Comment
    • মাত্রা ও অন্ত্যমিল নিয়ে আরও জানুন। ছড়া আরও ভালো হবে।

Skip to toolbar