-
রুপকথার রাজকুমারী
বুলবুল আহমেদতোর হাত ধরে চেয়েছি হারাতে,
ঘুরে ঘুরে আসি তোর মন পাড়াতে।
পারিনা সরাতে তোর থেকে নিজেকে,
আমাকে হারিয়ে খুঁজি কে আমি, আমি কে?
ভালোবাসা এমনি বলত আগে সবে,
আজ আমি বুঝেছি রাত জেগে এভাবে।
চোখ দুটো জেদ ধরে পলকের আকুতি
নেই ফোন নেই চিঠি ক্যাবলি টেলিপ্যাথি!
এভাবেই হৃদয়ের কথামালা আসে যায়,
আর কি বা আছে জোর এ-র বেশি করা দায়।
তবুও এই প্রেম বাঁধে যে বন্ধন
মিলনের সুখ নেই আছে তার ক্রন্দন!
তবুও তো চলে যায় এইতো আছি বেশ,
সব ছেড়ে চলে যাব,ভিনদেশ কোন দেশ?
যেই দেশে ভালোবাসা হারালেও পাওয়া যায়,
খুঁজে খুঁজে আপনারে আপনার করা যায়।
কখনো কি তার থেকে নিজেকে সরিয়ে
মিছে ভেবে লাভ কি কলিজাটা পুরিয়ে?
ভালোবাসি ভালোবেসে যাব তারে ইহকাল
পরপারে খোদা দারে চেয়ে তারে কিছুকাল,
পাই যদি সিনাবরে রেখে দেব যুগলে।
এই তো ভালোবাসা কি বলে যে পাগলে!
ভালোবাসি ভালোবেসে শুধু ওগো তোমারে
চাও যদি হাত ধর পাড়ি দেব ও পারে।।2 Comments
Friends
সৃষ্টির বিস্ময়
@1ff4f40742b37a84604c6bb76fb8ef34
Ferdaus Sorkar
@ferdaussorkar1
Syed Farah
@syedfarah
, মিঠুন কুমার ঘোষ
@mkghosh
Dewaan Afraa
@dewaanafraa
মোহাম্মদ জিয়াউর রহমান
@mdziaurrahman
নুর
@thelight
Tapash Datta
@tapashdatta
Abdul Halim
@abdulhalim


আপনার এই কবিতার ‘ভালোবাসি ভালোবেসে যাব তারে ইহকাল’ লাইনটা জাস্ট অন্যরকম ভালো লেগেছে। এমন গভীর অনুভূতির কথাগুলো লেখার সময় কি আপনি কোনো বিশেষ মুহূর্তের কথা ভাবছিলেন?