Profile Photo

শাহ্ আলম আল মুজাহিদOffline

  • shahalam
  • ডাকের মেলা
    – শাহ্ আলম আল মুজাহিদ

    মোরগের ডাক শুনে ঘুম ভাঙে সকালে,
    মেঘ ডাকে গুরুগুরু গ্রীষ্মের দুপুরে,
    ব্যাঙ ডাকে গ্যাঙ গ্যাঙ খাল-বিল-পুকুরে,
    গাভী ডাকে মো মো, দেখে ছায়া বিকালে।

    কুকুরের হাক-ডাক নিশিরাতে চোর এলে,
    শেয়ালের হাক শুনি মধ্যরাতের প্রহরে,
    ঝিঁঝি ডাকে ঝিন ঝিন, তাল তুলে নূপুরে,
    পাখিদের চেঁচামেচি বৃক্ষের আড়ালে—

    ডানা খুলে উড়ে যায়, শিস দিয়ে তাড়ালে,
    কোকিলের গান শুনি বসন্তের বাগানে,
    ফটিকজল বকে যায় কোথা থেকে কে জানে!
    বিড়াল কাঁদে মিউ মিউ খাবারের টেবিলে।

    চিলগুলি হাক দিলে রোদে নাকি পুড়ে ছাই?
    হাঁস ডাকে প্যাক প্যাক, ঘরে ফিরে অযথাই!
    সবারই দিন কাটে সুখে থাকার আশাতে,
    সকলেই কথা বলে নিজ নিজ ভাষাতে।

    3
    2 Comments
    • শাহ্ আলম আল মুজাহিদ, “সবারই দিন কাটে সুখে থাকার আশাতে, সকলেই কথা বলে নিজ নিজ ভাষাতে”—এমন গভীর জীবনবোধের কথাগুলো আপনার লেখায় দারুণভাবে ফুটে উঠেছে। প্রকৃতি ও প্রাণিজগতের এমন নানামাত্রিক শব্দের মেলবন্ধন পাঠকের মনে এক চমৎকার দৃশ্যের অবতারণা করে। আপনি শব্দের এই মায়াজাল আরও নিপুণভাবে ছড়িয়ে যেতে থাকুন, আপনার পরবর্তী লেখাগুলো পড়ার অপেক্ষায় রইলাম।

    • শাহ্ আলম আল মুজাহিদ, “সবারই দিন কাটে সুখে থাকার আশাতে” লাইনটি ভীষণ ভালো লেগেছে, একদম নিখুঁত সবকিছুর সংমিশ্রণে দারুণ এক ছন্দের কবিতা লিখেছেন আপনি।

“স্বচ্ছ হৃদয়ে, উন্নত শীরে, সুস্থ দেহে, সুখী সংসারে, সাহিত্য সাধক।”

শাহ্ আলম আল মুজাহিদ

শাহ্ আলম আল মুজাহিদ

কবি ও লেখক

"আমি শাহ্ আলম আল মুজাহিদ। ডাকনাম শাহ্ আলম। জন্ম নেত্রকোনা জেলায়। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি গভীর অনুরাগ থেকে লেখালেখির শুরু। আমার কবিতায় মূলত দ্রোহ, প্রকৃতি এবং সামাজিক সচেতনতার প্রতিফলন ঘটে। আমি বিশ্বাস করি শব্দের শক্তি দিয়ে সমাজ ও মানুষের চিন্তায় পরিবর্তন আনা সম্ভব। বর্তমানে আমি নিয়মিত কাব্যচর্চার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও সাহিত্য চর্চা চালিয়ে যাচ্ছি।"

Skip to toolbar