Profile Photo

MHK TvOffline

  • mhktv
  • Profile picture of MHK Tv

    MHK Tv

    1 day, 6 hours ago

    বন্ধুর শেষ বার্তা
    – মোজাম্মেল হোসাইন খান
    শোনো হে বন্ধুরা সব, শোনো দিয়ে মন,
    আজ এক বিষাদের কথা করি নিবেদন।
    সকালেই যে বন্ধুর সাথে হলো মোর কথা,
    সন্ধ্যায় সে রেখে গেল এক বুক ব্যথা।
    ফোনে ফোনে বলেছিল তার স্বপ্নের কথা যত,
    কানাডার নাগরিক হবে, আশা ছিল কত!
    গাড়ি হবে, বাড়ি হবে সুদূরের ওই দেশে,
    সব সুখ ধরা দেবে জীবনের শেষ এসে।
    আমি জানি দেশেও তার ছিল কত ঘর,
    সন্তানেরা সুখে আছে, সফল দূর-পর।
    তবুও মেটেনি আশা, ফুরায়নি চাওয়া,
    শেষ বয়সেও চেয়েছিল পরবাসের হাওয়া।
    দুপুরে আচমকা এক স্ট্রোকের আঘাতে,
    সব আশা থেমে গেল নিয়তির খেলাতে।
    ফেসবুকের পাতায় দেখি সন্ধ্যারই ক্ষণে,
    আমার সে বন্ধু আজ নেই এই ভুবনে।
    সন্তানেরা কাঁদছে আজ দূর পরবাসে,
    মাটি দিতে হচ্ছে তাকে বিদেশেরই ঘাসে।
    যে মাটির নাগরিক হতে চেয়েছিল মন,
    সেই মাটি কেড়ে নিল তার শেষ স্পন্দন।
    যেতে যেতে বন্ধু মোর শিখিয়ে গেল আজ,
    মিছে এই দুনিয়ার যত লোভ আর কাজ।
    সবাই দোয়া করো তার আত্মার তরে,
    শান্তিতে ঘুমাক বন্ধু ওপারের ঘরে।

    1
    3 Comments
    • MHK Tv, লেখাটা পড়ে বুকটা খুব খারাপ হয়ে গেল, সত্যি জীবনের কোনো গ্যারান্টি নেই। আপনার বন্ধুর জন্য অনেক অনেক দোয়া রইল, তিনি যেন ওপারে শান্তিতে থাকেন।

    • MHK Tv, আপনার এই রচনায় “যে মাটির নাগরিক হতে চেয়েছিল মন, সেই মাটি কেড়ে নিল তার শেষ স্পন্দন” লাইনটি অত্যন্ত মর্মস্পর্শী এবং জীবনের নশ্বরতাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, তাই আপনার এই দারুণ লেখনী ভবিষ্যতে আরও অনেক মানুষের হৃদয়ে দোলা দিক এই প্রত্যাশা রইল।

Friends

Profile Photo
Delowar Hossain
@delowarhossain
Profile Photo
ATM SHAH ALAM SIKDER
@atmshahalamsikder
Profile Photo
Rokeya Khanam
@rokeyakhanam
Profile Photo
Mirza A.parvez
@mirzaa-parvez
Profile Photo
Siddique bakar
@siddiquebakar
Profile Photo
Sharbanam Gupta
@sharbanam-gupta
Skip to toolbar