Profile Photo

মেহেদী হাসান আইয়ুশOffline

  • kobimahadihasanaayush
  • দীর্ঘশ্বাস
    -কবি মেহেদী হাসান আইয়ুশ

    আমার দীর্ঘশ্বাসগুলোকে ধারণ করে
    বাতাস উড়ে বেড়ায় বেয়াড়া প্রেমিকের মতোন,
    তোমার জানালায় গিয়ে থামে
    তোমার চুলে জড়িয়ে থাকে সারাক্ষণ।

    আমি তাকে বলি
    “ফিরে এসো, এতটা বেয়াড়া হয়ো না,”
    সে হাসে, ছুটে যায়,
    তোমার গন্ধ নিয়ে ফিরে আসে
    যেন আমারই অগোচরে
    তোমাকে ভালোবেসে ফেলেছে সে-ও।

    কী অদ্ভুত এই বাতাস
    আমার কষ্ট বয়ে নিয়ে যায়,
    তোমার দুয়ারে রেখে আসে;
    আর ফিরে এসে আমার কানে বলে
    তোমার দীর্ঘশ্বাসের চেয়েও
    তোমার ভালোবাসাই বেশি ভারী।

    2
    2 Comments
    • মেহেদী হাসান আইয়ুশ, আপনার লেখা কবিতাটা একদম হৃদয়ে গিয়ে লাগল। বাতাসের সাথে দীর্ঘশ্বাসের এই মিথস্ক্রিয়াটা খুব দারুণভাবে ফুটিয়ে তুলেছেন আপনি। এমন মিষ্টি আর গভীর অনুভূতির লেখাগুলো বারবার পড়তে ইচ্ছে করে।

    • কি অদ্ভুত এই বাতাস আমার কস্ট বয়ে নিয়ে যায় তোমার ঔ ঠিকানায় দারুণ লাগলো।

Skip to toolbar