Profile Photo

MAHMUD HAYATOffline

  • mahmudhayat
  • Profile picture of MAHMUD HAYAT

    MAHMUD HAYAT

    • 2 months ago

    পুরুষ পুরুষ-ই থাকে
    মাহমুদ হায়াত

    পুরুষ শাষিত সমাজের কষ্টি পাথর চোখে নারীর মৌলিকত্ব
    কিংবা স্বকীয়তা ব’লে কিছু নেই।
    নারী ভাঙলে এক নারীর মধ্যে বহু নারীর উপস্থিতি অপেক্ষমাণ,
    কখনও ধর্ষিতা, কখনও পতিতা, কখনও নষ্টা, কখনও আবার নর্তকী।
    নারী ভাঙা যায় দুমড়ানো যায় মুচড়ানো যায় চেপটা করা যায় ,
    এ যেন ভাঙ্গাড়ির দোকানে সুলভে কেনা কোন উচ্ছিষ্ট পণ্য!
    পুরুষের আদিম চাহিদার কাছে নারী জৈবিক,
    আর ধূর্তবাদীরা বলে পুরুষের পাঁজরের বক্র হাড় থেকে নাকি নারীর উৎপত্তি ?
    বহুগামী পুরুষ ও খোঁজে স্বীকৃতির প্রাক্কালে অক্ষত উরু স্বন্ধি
    নারী ধর্ষিত হলে ধর্ষিতা হয়, প্রচলিত নিয়ম ভাঙলে নষ্টা হয় ।
    সমাজ কিংবা কারও কুপ্ররোচনায় পতিত হলে, পতিতা হয় ।
    আর পুরুষ একশ একবার যৌবনের অপাংক্তেয় ঘোলা জলে সাঁতার কাটলেও…
    শরীর ভেজে না, পুরুষ-ই থেকে যায়,
    ইতিহাসে অনেক বহুগামী বরপুরুষ এখনও দেবতার সম্মান পায় ।

    2
    3 Comments
    • নারীর শরীরকে বিচার করার সমাজ পুরুষের চরিত্রকে কেন একই মাপকাঠিতে বিচার করে না?

    • MAHMUD HAYAT, আপনার লেখাটি সমাজের প্রচলিত বৈষম্য এবং নারীর প্রতি দৃষ্টিভঙ্গিকে যে গভীর উপলব্ধির মাধ্যমে ফুটিয়ে তুলেছে, তা সত্যিই প্রশংসনীয়। আমাদের এই ছোট সুন্দর ভুবনটিকে প্রাণবন্ত রাখতে আপনি মাঝে মাঝে অন্যদের লেখায় ভালোবাসা আর আন্তরিক মন্তব্যের মাধ্যমে যুক্ত থাকতে পারেন।

    • আপনার লেখাটা পড়ে একদম মনের ভেতর গেঁথে গেল, সমাজের এই চরম বাস্তবটা খুব সুন্দর করে তুলে ধরেছেন।

Skip to toolbar