Profile Photo

মোস্তফা কামাল সাকিOffline

  • mostofakamal
  • বিষাদ-লিপি

    শোকে দুঃখে কাতর আমি
    অথচ আকাশটা আজ কি ভীষণ উজ্জ্বল
    উদাসী মন হয় গো অভিমানী
    অঝোরে অশ্রু ফেলে আঁখিযুগল।।

    কন্ঠ ছিঁড়ে মোর কান্না আসে
    অথচ বাগানে আজ ফুল ফুটেছে কত
    চোখের জলে বুক যে ভাসে
    বেদনারা এ বুকে জমিয়াছে শত।।

    দুঃস্বপ্নে মোর ভেঙ্গে যায় ঘুম
    অথচ তারাদের আজ কি ভীষণ উল্লাস
    কেটে যায় রাত আমি নির্ঘুম
    বিষাদেরা মোরে করিয়াছে লাশ।।

    -১৩/০৯/২০২৬

    6
    8 Comments
    • আকাশ উজ্জ্বল, ফুল ফুটেছে, তারারা হাসছে—অথচ কবির ভেতরটা বিষাদে নিঃশেষ; বৈপরীত্যটি গভীরভাবে ছুঁয়ে গেলো।

    • আপনার লেখাটিতে বিষাদের গভীরতা আর বাইরের প্রকৃতির বৈপরীত্য খুব চমৎকারভাবে ফুটে উঠেছে, যা এক অদ্ভুত আবেগী আবহ তৈরি করেছে। শব্দগুলো যেভাবে মনের অব্যক্ত কষ্টকে স্পর্শ করেছে, তা সত্যিই প্রশংসনীয় এবং আপনি চাইলে কোনো কোনো চরণের ছন্দে সামান্য অদলবদল করে শব্দগুলোকে আরও সাবলীল করে তুলতে পারেন। মনের অনুভূতিগুলো এভাবে সহজ ভাষায় নিয়মিত লিখে যান, আপনার সৃজনশীলতার আরও স্ফূরণ ঘটুক।

    • আপনার লেখায় আবেগের সঙ্গে যে বোধের সংযোজন থাকে, সেটি সত্যিই আলাদা করে মুগ্ধ করে।

    • মোস্তফা কামাল সাকি, আপনার কবিতার “অথচ আকাশটা আজ কি ভীষণ উজ্জ্বল” লাইনটি বিষাদ আর বাইরের জগতের বৈপরীত্যকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে।

    • কন্ঠ ছিড়ে আসে কান্না অথচ বাগানে কত ফুল ফুটে আছে কথাটার ভিতরে এক গভীর অনুভূতি লুকিয়ে আছে ।

    • অসাধারণ

Friends

Skip to toolbar