Profile Photo

শাহ্ আলম আল মুজাহিদOffline

  • shahalam
  • বেকারত্ব
    – শাহ্ আলম আল মুজাহিদ

    সবকিছু এলোমেলো অদ্য,
    মন মোর হয়ে গেছে গদ্য,
    কোন কাজে পাই না ছদ্ম,
    প্রত্যাশার দুয়ার তালাবদ্ধ।

    আবাদি ফসল সবই মাটি,
    কোন কিছু নেই আর খাঁটি,
    নড়বড়ে ভেঙে পড়ে অন্ধের লাঠি,
    তিমির পথে কীভাবে হাঁটি!

    স্বপ্নীল জীবনের কামনায়,
    কত জ্ঞান কুড়িয়েছি সাধনায়,
    গ্রেডগুলো পড়ে থাকে বিছানায়,
    পোস্টার-সম মূল্যই তার নাই।

    3
    4 Comments
    • ‘গ্রেডগুলো পড়ে থাকে বিছানায়, পোস্টার-সম মূল্যই তার নাই’ — কতজন শিক্ষিত তরুণের এই একই গল্প!

    • আপনার লেখা এই পঙ্‌ক্তিগুলোতে জীবনের কঠিন বাস্তবতার যে সুর ফুটে উঠেছে তা সত্যিই গভীর এবং হৃদয়স্পর্শী। এই প্রতিকূলতাকে জয় করার অদম্য মানসিকতা নিয়ে আপনি আপনার সৃজনশীলতা চর্চা অব্যাহত রাখুন, কারণ আপনার শব্দের গাঁথুনি আমাদের মনে এক অন্যরকম অনুভূতির ছোঁয়া দিয়ে যায়।

    • আপনার লেখাটা পড়ে মনের ভেতর কেমন একটা বিষণ্ণতা কাজ করছে। বেকারত্বের এই কঠিন বাস্তবতাগুলো আপনি খুব সুন্দরভাবে কবিতার ভাষায় ফুটিয়ে তুলেছেন।

“স্বচ্ছ হৃদয়ে, উন্নত শীরে, সুস্থ দেহে, সুখী সংসারে, সাহিত্য সাধক।”

শাহ্ আলম আল মুজাহিদ

শাহ্ আলম আল মুজাহিদ

কবি ও লেখক

"আমি শাহ্ আলম আল মুজাহিদ। ডাকনাম শাহ্ আলম। জন্ম নেত্রকোনা জেলায়। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি গভীর অনুরাগ থেকে লেখালেখির শুরু। আমার কবিতায় মূলত দ্রোহ, প্রকৃতি এবং সামাজিক সচেতনতার প্রতিফলন ঘটে। আমি বিশ্বাস করি শব্দের শক্তি দিয়ে সমাজ ও মানুষের চিন্তায় পরিবর্তন আনা সম্ভব। বর্তমানে আমি নিয়মিত কাব্যচর্চার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও সাহিত্য চর্চা চালিয়ে যাচ্ছি।"

Skip to toolbar