-
গোলবাহারী
(রোকেয়া খানম)
পার্ট :-০১
মা বাবার একমাত্র মেয়ে গোলবাহারী। অনেক দেখেশুনে পাশের গ্রামে বিয়ে ঠিক করেছেন।সবাই খুবই খুশি – যখন তখন মেয়ে আসতে পারবে। ছেলের সরকারি চাকরি।গোলাভরা ধান,গোয়াল ভরা গরু,খানদানী পরিবার। দশ গ্রামের মধ্যে নামকরা পরিবার।রঙ বেরঙের কাগজ দিয়ে বাড়ি সাজানো হয়েছে। বর আসবে পালকি চড়ে। আজ বিয়ে আত্মীয় স্বজনে বাড়ি ভরে গেছে। মহিলারা গান গেয়ে গেয়ে বাড়ী আনন্দে ভরিয়ে তুলেছেন। এদিকে রহমত হুক্কা সাজিয়ে রাখার দায়িত্ব পেয়েছেন। আছক সাহেব বিয়ের সব কাজের দেখাশোনা করছেন। “চাচাজান,আমি অনেক কষ্ট করে তামাক দিয়ে হুক্কা সাজিয়ে রেখেছি, একসাথে অনেকে খেতে পারবেন। কিন্তু কথা হচ্ছে বুবুর জামাইয়ের আমাকে বকশিস দিতে হবে। না হয় আমি জুতা লুকিয়ে ফেলব তখন আমাকে বকা ঝকা করতে পারবেন না।” ” ঠিক আছে, তুই মন দিয়ে সব কাজ কর।”
পরদিন দুপুরবেলা পালকি করে গোলবাহারীকে নিয়ে এলেন। সবাই এত আনন্দিত গোলবাহারীকে পেয়ে। কিন্তু হাবীব সব সময় মনমরা হয়ে থাকেন। ভাবি জিজ্ঞেস করলেন, ” ছোট মিয়া তোমার কি হয়েছে? গোলবাহারীকে নিয়ে কোনো সমস্যা হলে বলতে পারো। নতুন একটা মেয়ে আমাদের বাড়ীতে এসেছে, যদি বাড়ি গিয়ে এসব কথা বলে – তাদের মনে কি আসবে?”
“ভাবি, আমি তো কোনো খারাপ ব্যবহার গোলবাহারীর সাথে করিনি। এর মতো ভালো মেয়ে হয় না ভাবি। খুবই শান্ত স্বভাবের একটা মেয়ে।কিন্তু… এইমূহূর্তে আমার বিয়ে করা ঠিক হয়নি। আমি বাড়িতে আসার আগেই তোমরা সবঠিক করে ফেলেছ।
এখন দেশের অবস্থা ভালো নয়। যদি আমার কিছু হয়ে যায়- গোলবাহারীর কি হবে? ছুটির দিনগুলোও তাড়াতাড়ি চলে যাচ্ছে…”।
“ছোটমিয়া, সবকিছু বাদ দিয়ে ভাগ্যে যা আছে তা হবে, তোমার দুজন সুন্দর হয়ে চলো”।
(চলবে….)7 Comments-
-
আপনার এই রচনায় গ্রামীণ আবহের চিত্রগুলো এবং চরিত্রগুলোর মধ্যকার সরল কথোপকথনগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, যা পড়ে মন ভরে যায়। গল্পের পরবর্তী অংশে গোলবাহারীর মানসিক অবস্থা এবং হাবীবের অনিশ্চয়তার টানাপোড়েনকে আরও খানিকটা বিস্তারিতভাবে তুলে ধরার বিষয়টি ভেবে দেখতে পারেন। আপনি চমৎকার লিখছেন, তাই এভাবেই কলম চালিয়ে যান এবং আমাদের সাথে এমন সুন্দর সব গল্প ভাগ করে নিতে থাকুন।
Friends
পুর্বিতা নুর
@paglanaki
Aziz Helali
@azizhelali
Israt Jahan Iqra
@isratjahaniqra
Sumaiya Khatun
@sumaiyakhatun
Delowar Hossain
@delowarhossain
মুসাফফা রুকা মনি
@marjukamahmud
ATM SHAH ALAM SIKDER
@atmshahalamsikder
আউলিয়া পারভীন
@sadekul85gmail-com
মো: নাজমুল আখতার
@faith



পোস্টের সাথে কি ছবি যুক্ত করা যায়? কারো জানা থাকলে জানাবেন