Profile Photo

মুহাম্মদ জে.এইচ রপ্পিOffline

  • e3be408dd3bbf0f44f453682891eb4cb
  • আমার পাগলামি সত্য

    আমি কেমন করিয়া,ডুবাবো তোমায়
    প্রেম দরিয়া নাইতে
    আমি কেমন করিয়া,ডুবাবো আমায়
    বিষাদ তরি বাইতে?
    আমি কেমন করিয়া, ভুলিবো তোমায়
    সকাল,বিকাল,সন্ধ্যে,
    আমি কেমন করিয়া,জাগাবো আমায়
    তোমার প্রেমো গন্ধে?
    আমাকে আমি,ভুলিতে পারিবো সদা
    তোমায় ভুলিবো না,
    বিষাদের অতলে,আমার আমি ডুবন্ত
    ওগো,আমায় ভুলিবে না?
    আমার আমিকে,ভুলিয়া গিয়াছো তুমি
    তোমাতে আমি মত্ত্ব,
    বহুকাল,আমি এমনি রই,তবু মিটবে না
    তোমার,আমার দুরত্ব।
    তোমার,আমার কাহিনী,কেমনে ভুলিবো
    আমার পাগলামি সত্য,
    তোমাকে ভুলিতে,নিজের হাতেই কুড়ছি
    বিষাদের গভীর গর্ত।

    আমি কেমন করিয়া,আমাকে শান্ত করি
    লোকে করুক না উপহাস,
    আমার হৃদয় মাঝারে,তোমাকে রেখেছি
    তোমার হৃদে,তাহার বসবাস?

    4
    4 Comments
    • ‘তোমাকে ভুলিতে নিজের হাতেই কুড়ছি বিষাদের গভীর গর্ত’ — আত্মদহনের কী তীব্র প্রকাশ!

    • আপনার এই রচনায় বিরহ আর অনুভূতির গভীরতা যেভাবে ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। আপনি এভাবে লিখে যান, কারণ আপনার শব্দচয়ন পাঠককে এক অন্যরকম মায়াবী জগতে নিয়ে যায়।

    • ভালোবাসার পাগলামিতেও যে সত্য থাকে, সে সত্যই সবচেয়ে গভীর…..🤍🖤

    • আপনার লেখাটা পড়ে মনের ভেতর কেমন একটা বিষাদ কাজ করছে, সত্যি বলতে কি দারুণ সব অনুভূতির বহিঃপ্রকাশ ঘটেছে আপনার এই কবিতায়।

কবি মুহাম্মদ জে.এইচ (রপ্পি) কিশোরগঞ্জ জেলায় সদর থানার বৃন্দাগড় গ্রামে ১৯৯২ সালে নানার বাড়িতে জন্ম গ্রহন করেন। জন্মসূত্রে বাংলাদেশী। বর্তমানে পাকুন্দীয়া থানার হোসেন্দী গ্রামে পৈত্রিক নিবাসে দিন যাপন করছেন। এস. এস. সি ২০১১ তে পাশ করার পর, ২০১৫ সালে কৃষিতে ডিপ্লামা সম্পন্ন করেছেন। বর্তমানে নিজ ব্যবসায়িক কাজে নিয়োজিত আছেন।
কবির প্রথম একক কাব্যগন্থ ভালোবাসার নীলপদ্ম
২০২৩ সালে প্রকাশিত হয়,
২০২৩, ২০২৪ সালে ঢাকায়
আর্ন্তজাতিক কবি সম্মেলন পুরষ্কারে ভূষিত হয়েছে,
নানা ম্যাগজিনে ও কবির কবিতা প্রকাশিত হয়েছে
অনলাইনে কবি উদাসী ও রেনেসাঁস কবি হিসেবে
পরিচিতি পেয়েছে।

Friends

Skip to toolbar