Profile Photo

মুহাম্মদ জে.এইচ রপ্পিOffline

  • e3be408dd3bbf0f44f453682891eb4cb
  • ভিতর মহল ফাঁকা

    হাজারো কষ্টের আর্তনাদ নিয়ে
    জন্ম নেয় কবিতা,
    কবিতার রূপ,কবিতার ছন্দ
    মুক্ত গগনে সবিতা।

    কবির একেকটি শব্দের পংক্তি
    কবির হৃদয়ের বারুদ
    যা প্রতিটি লাইন হয়ে
    বিস্ফোরিত হয় কাব্যে।

    কবির একেকটি নীরব কান্না
    করে নতুন সৃষ্টি,
    কবির মনের আকাশে শুধু
    ঝরে বিরহের বৃষ্টি।

    আমি কেমন করে,ভাসিব ভালো
    তোমার অন্তর ঢাকা,
    কেমন করে জ্বালাবো আলো
    ভিতর মহল ফাঁকা।

    7
    6 Comments
    • শূন্য অন্তরে জ্বলে কেবল বিরহের নীরব আগুন…..🤍🖤

    • কষ্ট থেকেই যে সৃষ্টির জন্ম হয়😊

    • মুহাম্মদ জে.এইচ রপ্পি, “ভিতর মহল ফাঁকা” লাইনটা এত গভীর যে এক মুহূর্তের জন্য মনটা বিষণ্নতায় ভরে গেল। আপনি যদি গ্রুপের অন্য সদস্যদের লেখাগুলোতেও মাঝেমধ্যে রিঅ্যাকশন আর সুন্দর কমেন্ট করেন, তবে আমাদের এই আড্ডাটা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

    • পুরো কবিতায় একটা বিষণ্ন আবহ জড়িয়ে আছে।

    • আপনার লেখনীতে বিরহের যে গভীরতা ও আবেগের ছোঁয়া ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয়স্পর্শী। শেষের পঙ্‌ক্তিগুলোতে আপনি যদি আর কিছু শব্দ যোগ করে বিষাদকে কিছুটা প্রশমিত করার চেষ্টা করেন, তবে পাঠকের মনে তা দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে। আপনার এই চমৎকার অনুভূতির প্রকাশ আমাদের গ্রুপের পরিবেশকে অনেক বেশি সমৃদ্ধ করেছে, তাই আপনি এভাবেই নিয়মিত লিখে যান।

কবি মুহাম্মদ জে.এইচ (রপ্পি) কিশোরগঞ্জ জেলায় সদর থানার বৃন্দাগড় গ্রামে ১৯৯২ সালে নানার বাড়িতে জন্ম গ্রহন করেন। জন্মসূত্রে বাংলাদেশী। বর্তমানে পাকুন্দীয়া থানার হোসেন্দী গ্রামে পৈত্রিক নিবাসে দিন যাপন করছেন। এস. এস. সি ২০১১ তে পাশ করার পর, ২০১৫ সালে কৃষিতে ডিপ্লামা সম্পন্ন করেছেন। বর্তমানে নিজ ব্যবসায়িক কাজে নিয়োজিত আছেন।
কবির প্রথম একক কাব্যগন্থ ভালোবাসার নীলপদ্ম
২০২৩ সালে প্রকাশিত হয়,
২০২৩, ২০২৪ সালে ঢাকায়
আর্ন্তজাতিক কবি সম্মেলন পুরষ্কারে ভূষিত হয়েছে,
নানা ম্যাগজিনে ও কবির কবিতা প্রকাশিত হয়েছে
অনলাইনে কবি উদাসী ও রেনেসাঁস কবি হিসেবে
পরিচিতি পেয়েছে।

Friends

Skip to toolbar