-
খেয়াঘাটের মানুষটি
নাজনীন শামীম
চট্টগ্রাম থেকে
১৫ই সেপ্টেম্বর ২০২৬ ইং
প্রতিদিন কত যাত্রী আসে,
নদীর এপার হতে ওপারে পাড়ি জমায়,
স্বপ্নের ডানা মেলে কত হাসি, কত উল্লাস,
কূল ছুঁয়ে তারা নতুন ঠিকানায় হারায়।
যে তরীটি বয়ে নিয়ে যায় হাজারো গন্তব্য,
সে কি কখনো পৌঁছায় নিজের কোনো কুলে?
না কি শুধুই স্রোতের টানে, চরের বাঁকে—
একাই জেগে থাকে চিরকাল জল ও মাটির মূলে?
কিছু মানুষও তো থাকে এমনই,
যারা অন্যের ঘরের আলোটা জ্বেলে দেয় নিঃশব্দে,
অন্যের পথের কাঁটা কুড়াতে গিয়ে
নিজের জীবনটাই বিলিয়ে দেয় নিঃশ্বাসে।
সুখের সেতু গড়ে দেয় অন্যের জীবনে,
অথচ নিজ বুকে জমে থাকে বিষাদের গাঢ় ছায়া,
গন্তব্যে সবাই পৌঁছে গেলেও—
নদীর বুকেই পড়ে থাকে তার ভাঙা কাষ্ঠ, অচিন মায়া।
(অতঃপর)8 Comments-
নাজনীন শামীম, আপনার কবিতার ‘অন্যের পথের কাঁটা কুড়াতে গিয়ে নিজের জীবনটাই বিলিয়ে দেয় নিঃশ্বাসে’ লাইনটা এতো সুন্দর আর ইমোশনাল যে এক নিমিষে মনে দাগ কেটে গেলো।
-
-
নাজনীন শামীম, আপনার লেখায় নদীর ঢেউ আর মানুষের নিঃস্বার্থ ত্যাগের যে গভীর চিত্র ফুটে উঠেছে, তা সত্যিই খুব হৃদয়স্পর্শী। মানুষের জীবনের আড়ালে জমে থাকা বিষাদ আর অন্যের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার অনুভূতিগুলো আপনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, যেখানে ভাঙা কাষ্ঠের উপমাটি বিষাদকে আরও গভীরভাবে স্পর্শ করেছে। নিজের আবেগকে এত সুন্দরভাবে শব্দের মাঝে সাজিয়ে তোলার এই ধারা আপনি নিয়মিত চালিয়ে যাবেন বলে আশা রাখি।
Friends
Zahidul Jamy
@zahidul
মোঃ বায়েজীদ
@bayejid
ঈশিতা ঈরু
@eshitabiswaseru15
Shojan Maria Shoche
@shojanmaria
সিরাজুল ইসলাম
@sherajulislam
Santo Mon
@santomon
Ariba Mehzabin Yeana
@aribamehzabin
Md. Jahangir Alam
@md-jahangiralam
Nusrat jahan Sadia
@nusratjahansadia



অন্যের গন্তব্য সাজাতে গিয়ে যে মানুষটি নিজেই তীরে ফেরে না, তার নীরবতাই সবচেয়ে বিষাদময়…..🤍🖤