Profile Photo

রবিউল আলম মাজেদOffline

  • majed1997
  • ### ব্যর্থ
    অপরাধী মাজেদ

    আমি বোধহয় পৃথিবীর সবচেয়ে ব্যর্থ
    এবং দায়িত্বহীন মানুষ।

    যার প্রতি প্রিয় মানুষের
    সর্বোচ্চ আকাঙ্ক্ষা,
    কিন্তু তার সফলতার পরিসংখ্যান
    শূন্যের কোঠায়।

    এমন একজন গর্দভ,
    অপদার্থ,
    কাণ্ডজ্ঞানহীন মানুষের
    পৃথিবীরই বা কী প্রয়োজন?

    যে কি না
    পরিবার কিংবা প্রিয় মানুষের প্রতি
    দায়িত্ববোধের জায়গাতেও
    প্রচণ্ড রকমের ব্যর্থ।

    মাঝে মাঝে ভাবি,
    এই পৃথিবী বোধহয় আমার জন্য নয়।

    পৃথিবী ছেড়ে চলে যাওয়াটাই
    বোধহয় আমার জন্য
    সর্বোৎকৃষ্ট সিদ্ধান্ত হবে।

    ঠিক তখনই
    যমদূত আমায় দেখে
    তাচ্ছিল্যের হাসি হাসে।

    আর বলে—

    “তুই সেখানেও ব্যর্থ হবি।
    তোর মতো ভিতুর ডিমের দ্বারা
    সেটা আদৌ সম্ভব নয়।”

    3
    6 Comments
    • ব্যর্থতার ভারেও যমদূতের তাচ্ছিল্যই হয়ে ওঠে বেঁচে থাকার অদ্ভুত এক অজুহাত…..🤍🖤

    • রবিউল আলম মাজেদ, “মাঝে মাঝে ভাবি, এই পৃথিবী বোধহয় আমার জন্য নয়” — আপনার লেখা এই লাইনটি পড়ার সময় ভেতরটা একদম হাহাকার করে উঠল। নিজের মনের কষ্টগুলো এত চমৎকার আর সহজভাবে তুলে ধরেছেন যে না পড়ে পারা যায় না। গ্রুপটা যেন সব সময় প্রাণবন্ত থাকে, তাই অন্যান্য লেখকদের পোস্টে নিয়মিত লাইক ও কমেন্ট করে নিজের উপস্থিতি জানান দেবেন আশা করি।

    • কবিতাটা আসলে ব্যর্থতার চেয়ে বেশি একজন ক্লান্ত মানুষের ভেতরের কথোপকথন মনে হলো।

    • রবিউল আলম মাজেদ, “মাঝে মাঝে ভাবি, এই পৃথিবী বোধহয় আমার জন্য নয়” এই গভীর আক্ষেপমাখা লাইনটি হৃদয় ছুঁয়ে গেল এবং আমি মনে করি আপনার এই আবেগী প্রকাশভঙ্গিটি দারুণ, তাই বিষণ্নতাকে ছাপিয়ে শব্দের বুননে আরও আশার আলো ফুটিয়ে তোলার চেষ্টা করে দেখতে পারেন, কারণ আপনার লেখনী সত্যিই মুগ্ধ করার মতো।

Friends

Profile Photo
Tanjina Talukder
@tanjinatalukder
Profile Photo
Mst. Hena Parvin
@mst-henaparvin
Profile Photo
MA Rashid
@marashid
Profile Photo
Shamim Hossain
@shamimhossain
Profile Photo
Sumaiya Khatun
@sumaiyakhatun
Profile Photo
Rokeya Khanam
@rokeyakhanam
Profile Photo
Mirza A.parvez
@mirzaa-parvez
Profile Photo
st. martin
@st-martin
Skip to toolbar