-
#অপত্যাশিত_কথা
#পর্ব_৫
#লেখিকা_নাদিয়া রিফাত রিতু
(গল্পের নায়ক কে হবে এখনো বলা যাবেনা তবে বেঞ্চে বসা ছেলেটাকে ছেলেটা বলতে কেমন যেন লাগছে পাঠকের ও হয়তো ভালো লাগছেনা ছেলেটার নাম রুহান তবে গল্পের লামিয়া এখনো জানেনা সময় হলে জানবে প্রিয় পাঠকরা লামিয়া কে আবার বলে দেবেন না।)
রুহান বললো ,আজকে আপনাকে অন্যরকম লাগছে।
লামিয়া বললো,কেন বেশি খারাপ লাগছে?
রুহান বললো, না অনেক সুন্দর লাগছে।(ছোট করে বললো ক্রাশ খাইছি চোখ সরাতে পারছি না আজ পরীক্ষায় কিছু লিখতে পারবোনা)
লামিয়া বললো, ও আচ্ছা আর কিছু বললেন নাকি।আমার অনেক লেখা আছে লিখতে হবে আপনার সাথে কথা বললে তো আর নাম্বার পাবোনা ।
রুহান বললো,ছোট করে বললো আমার সাথে কথা বললে নাম্বার পাবেন না প্রেম তো হবে ।
লামিয়া: কি বললেন ??
রুহান : না আপনার শুনতে হবে না আমার কথা।
লামিয়া: আমাকে প্লিজ লিখতে দিন
রুহান: আমি কী আপনার হাত ধরে আছি
লামিয়া: আপনি কেন আমার হাত ধরবেন?
রুহান: ঐ যে বললেন আপনি লিখতে পারছেন না
লামিয়া: আপনি এত বকবক করলে লিখবো কিভাবে এইভাবে কি লেখা যায়
একটু পর স্যার আসলো বললো ,যারা রেগুলার আমার ক্লাস করেছো তাদের জন্য প্রশ্ন কমন হওয়ার কথা।
লামিয়া রেগুলার ক্লাস করে তাই বললো জ্বী স্যার কমন পেয়েছি।
একটা ছেলে নাকি পরীক্ষার ফিস জমা দেয়নি স্যার থেকে দিয়েছে পরে ফেরত দিতে বলেছে।
স্যার বললো এ যুগে কেউ দিবে নাকি টাকা আমি বিশ্বাস করে দিয়েছি ।
ছেলেটা টাকাটা ফেরত
দেয়নি ঐ গুলো নিতে এসেছে স্যার
লামিয়া ছোট করে বললো,আমি দিয়েছি আমার বান্ধবীদেরকে টাকা ধার।
তখন রুহান বললো আমাকে দিবেন টাকা?
লামিয়া বললো, আপনাকে কেন দিতে যাবো আপনি আমার কে ?
রুহান হেসে দিলো এখন কিছু না হতে ও তো পারি
রুহানের এই বকবক করাটা লামিয়ার বিরক্ত লাগলেও কিছুটা মায়ার সৃষ্টি করছে যদিও লামিয়া প্রকাশ করছে না।
রুহান ওর নামটা খাতা থেকে দেখালো , লামিয়া দেখলো না।
স্যার বললো কি করছো না লিখে সাইলেন্ট।আগে আমরা মেয়েদের পাশে বসলে লিখতে পারতাম লজ্জায় । স্যার যদি বলতো পড়া না শিখলে মেয়েদের পাশে বসায় দিবো ঐ ভয়ে ক্লাসে পড়া শিখে যেতাম ।আর এখনের ছেলে মেয়েরা একসাথে বসে কি সুন্দর কথা বলছে ।
স্যার সরে যাওয়ার পর
লামিয়াকে অনেক বার ডাকলো রুহান লামিয়া না শুনার ভান করে।
কিছুক্ষণ পরে
লামহা: আজকে তো তোকে পুরো জোশ লাগছে আন্টির পছন্দ আছে বলতে হবে
লামিয়া: লজ্জা পেয়ে বললো সবাই বলছে
লামিয়া লামহাকে ও বললো আচ্ছা শোন না একটা বই কিনে নাই
লামহা: তো কি করবি
লামিয়া: বইটা তেমন দরকার নেই পুরোনো কারো থেকে পাইলে কিনে নিবো তোর ঐ রকম চেনা কেউ আছে ।
লামহা: আমার তো চেনা কেউ নেই।
পাশে বসা রুহান শুনে বললো, আমার কাছে বইটা আছে লাগলে বলেন আমি আনবো।
লামিয়া বললো, আপনি কি সত্যি বলছেন আপনার থেকে আছে ঠিক আছে কালকে নিয়ে আসিয়েন আমার অনেক উপকার হবে কয় টাকা লাগবে?
রুহান হেসে বলল একহাজার টাকা লাগবে দিতে পারবেন
লামিয়া বললো,মজা করিয়েন না আমি সিরিয়েসলি বলছি। আমার বইটা খুব দরকার
রুহান হেসে বললো, মজা কেন করবো । আমার সত্যি দুইটা আছে বই এতগুলো বই দিয়ে আমি কি করবো ।
লামিয়া: তাহলে কালকে মনে করে আনবেন
লামিয়া চুপ করে লিখতে লাগলো,
রুহান মনে মনে বলতে লাগলো যাক একটা সুযোগ পাওয়া তো গেলো লামিয়ার মনে জায়গা করার ।
কিছুক্ষণ পরে
রুহান: আপনি কি ভয় পেয়ে গেলেন নাকি টাকার কথা শুনে
লামিয়া না লুনার ভান করে লিখতে লাগলো
রুহান আবার লামিয়াকে ডাকলো লামিয়ার কোনো সাড়া শব্দ নেই লিখে যাচ্ছে।
রুহান রেগে গিয়ে বললো, আপনি কানে শুনেন না
লামিয়া বললো, না আমি কানে শুনি না।
তখন রেগে গিয়ে রুহান অন্য দিকে ফিরে গেল।
যেন লামিয়া ওর গার্লফ্রেন্ড অভিমান করেছে যেন লামিয়া উপর তার অধিকার আছে এমন ভাব করছে রুহান । লামিয়া যেন ওর রাগ ভাঙাবে
রুহানের রাগ টা লামিয়া বুঝতে পারলে কিছু বললো না লিখতে লাগলো।
লামিয়া কেন নিজে থেকে কথা কে হয় রুহান ওর ।
তবে এই রাগ বেশিক্ষণ রাখতে পারলো না কারণ রাগ করে বা কি হবে লামিয়া তো ওর গার্লফ্রেন্ড না যে ও রাগ করলে আবার কথা বলবে ।
রুহান মনে মনে ভাবলো আগে নিজের হোক এরপর রাগ দেখানো যাবে যেভাবে হোক লামিয়াকে নিজের করতে হবে
রুহান কিছুক্ষণ পর আবার লামিয়াকে ইশারা করে বললো,
রুহানের খাতাটা দেখালো , এই যে আমার পুরো নাম,,,
লামিয়াকে,,,ওর পুরো নামটা ,দেখালো
লামিয়া খেয়াল করলো না।
রুহান: দেখলেন আমার নামটা
লামিয়া: দেখেছি
রুহান: কি হয়েছে আমার লেখা আপনার মত এতো সুন্দর না
লামিয়া: আমার কি সুন্দর নাকি
রুহান: অনেক সুন্দর আপনার লেখা
অন্যদিকে লামহা ও চলে গেছে পরীক্ষা দিয়ে ।
আরু আর জয়ী বাইরে দাঁড়িয়ে আছে
ওদের ও পরীক্ষা শেষ।
জয়ী: দেখেছিস কি সুন্দর পরীক্ষা না দিয়ে ঐ ছেলের সাথে গল্প করছে ।আর আমরা জানতে চাইলে বলবে কই আমি তো কথা বলিনি ছেলেটা তো নিজে থেকে কথা বলছিলো আমার সাথে
আরু: ঠিক বলেছিস লামিয়া মনে মনে ঐ ছেলেকে পছন্দ করে আমাদের সামনে স্বীকার করছেনা ।ও যদি পছন্দ করে সমস্যা কোথায় আমি সরে যাবো ।আমি তো শুধু পছন্দ করি এমন তো না যে ভালোবেসে ফেলেছি ।
জয়ী: তোরা ও পারিস বটে এই ছেলেটা ছাড়া আর কোনো ছেলে ফেলি না ছেলেটা ও কিন্তু হ্যান্ডসাম আছে । শুধু বোকা বোকা লাগে লামিয়ার বেশি মানাবে ও লম্বা ছেলেটা ও লম্বা।
আরু: ছেলেটার নাম কি সেটাই তো জানা গেলো না লামিয়া এত দিন বসে এত কথা বলে নামটাই তো এখনো জানতে পারলো না
জয়ী: আমার মনে হয় লামিয়া আমাদের সাথে শেয়ার করছে না আমি ওকে লাইক করি তাই হয়তো ।
আরু: কালকে তো পরীক্ষা শেষ এরপর তো আর দেখা হবে না মনে হয়
জয়ী: তোর কি ছেলেটাকে দেখার শখ হয়েছে নাকি তুই আর লামিয়া পারিস ও বটে
আরু: ক্রাশ ও আমার ভালোবাসা না বুঝলি আমি তো স্বীকার করছি ও আমার ক্রাশ লামিয়া তো সেটাও করেনা।
রুহান: আপনার বান্ধবীরা চলে এসেছে
লামিয়া বাইরে দেখে বললো:ওরা এত তাড়াতাড়ি কিভাবে পরীক্ষা দিয়ে কিভাবে বের হয় আমার তো এখনো অনেক বাকি আছে লেখা
রুহান: ওরা আপনার মত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট না তাই
লামিয়া: আমি ব্রিলিয়ান্ট কে বললো আপনাকে
রুহান: বুঝা যায় আপনার বান্ধবীরা মনে হয় আপনার নিন্দা করছে
লামিয়া: ওরা মোটেও এমন না
হঠাৎ রুহান লামিয়ার প্রশ্ন খাতার উপর থেকে নিয়ে নিলো
লামিয়া: কি হলো আপনি আমার প্রশ্ন কেন নিলেন
রুহান লামিয়ার প্রশ্নে like লিখে দিলো।
লামিয়া বললো বুঝলাম না এটা কেন লিখলেন
রুহান বললো বুঝতে হবে না
লামিয়া আরুর দিকে আঙ্গুল দিয়ে রুহানকে দেখালো।
লামিয়া বললো: এই মেয়েটা নাকি আপনাকে পছন্দ করে।
রুহান বললো:ওকে তো বিবাহিত মেয়ের মত লাগে বাচ্চার মার মত ।
লামিয়া হেসে দিলো ,,,রুহানের কথা শুনে আর
বললো : না ও বিবাহিত না আপনাকে অনেক পছন্দ করে আপনি যদি বলেন তো আমি ওর সাথে কথা বলবো
রুহান শান্ত ভাবে উত্তর দিলো ,
না আমি ওকে পছন্দ করিনা আমি অন্য কাউকে পছন্দ করি।
(পরবর্তী পর্ব পড়তে কমেন্ট করুন)

7 Comments-
-
শেষে “অন্য কাউকে পছন্দ করি” বলে রুহানের যে ইঙ্গিতটা দিলো, এইটা পরের পর্বের জন্য আগ্রহ তৈরি করে দিলো😌😊👌
-
Friends
Dewaan Afraa
@dewaanafraa
শুভ্রনীল ফারুক
@silfredfaruk
সাঈদ আহমাদ
@sayeedahmad
ফারহানা
@akterponnyfarhanagmail-com
Fazilatun Nesa
@fazilatun-nesa
লিটনধর
@dharraj04gmail-com
হাফিজ হিরা
@hafizhera
সোনিয়া ইসলাম শিলা
@soniaislamshela
prankrishna Biswas
@prankrishnabiswas



নাদিয়া রিফাত রিতু, আপনার লেখায় রুহানের এই কথাটি— “না আমি ওকে পছন্দ করিনা আমি অন্য কাউকে পছন্দ করি”—বেশ চমৎকার একটি অনুভূতির মুহূর্ত তৈরি করেছে। খুব সাবলীল ভঙ্গিতে কথোপকথনের মাধ্যমে চরিত্রগুলোর মনের কথা ফুটিয়ে তোলার কৌশলটি আপনাদের সৃজনশীলতার এক অনন্য বহিঃপ্রকাশ। এই সুন্দর ধারা বজায় রেখে নিয়মিত লিখলে আগামীতে আরও দারুণ কিছু উপহার পাব বলে আশা করি।