-
অসমাপ্ত দীর্ঘশ্বাস
বান্টি দেব
………………………………….
কে বলল আমি একা? আমি তো একা নই।
এই বালুমাখা পথের ধুলো, আমায় সঙ্গী করে নিয়েছে।
এই ধুলো, কত না রক্তপীত মিশ্রিত সনদ
কত না বহন করেছে নীল লাশের স্তূপ,
আবার ঘুমিয়ে আছে এই বালুমাখা মাটিতে
আমার আপনজনের মুখ।
আমায় সঙ্গ দেবে বলে, তারারাও খসে পড়ে
আমার দ্বারপ্রান্তে এসে বলে,
কেন একা নিরালায় বসে আছ
নির্ঘুম দিবারাত্রির মহাপ্রলয়ের মাঝে?
আমি তো একা নই:
ঐ জ্যোৎস্নার আলোও আমার অঙ্গে লেগেছে,
সেও তো আজ কোনো অভিমান করেনি
করেনি আলো নিয়ে ছলনা
ভরিয়ে দিয়েছে আমার অভিশপ্ত প্রাণ।
তবুও তুমি বলছ, আমি একা আমি তো একা নই।
ঐ জোনাকিরাও শান্তির আলোয় পথ দেখায়
হাজারো গণকবরের।
আমি খুঁজে পাই সেই গণকবরে,
অচিহ্নিত লাশের অসমাপ্ত দীর্ঘশ্বাস,
তারাও আজ সঙ্গী হয়েছে, খুঁজে দিতে তাদের মান।8 Comments-
-
-
বান্টি দেব, লেখাটা পড়ে মনের ভেতর কেমন একটা বিষণ্ণতা আর গভীর অনুভূতি কাজ করছে। এমন সব করুন সত্য আর না বলা কথাগুলো আপনি কীভাবে এতো সুন্দর করে গুছিয়ে লিখলেন?
-
বান্টি দেব, “জোনাকিরাও শান্তির আলোয় পথ দেখায় হাজারো গণকবরের”—এই চরণটি গভীর বিষণ্ণতা আর স্মৃতির সংবেদনশীলতায় এক অদ্ভুত আবহ তৈরি করেছে, আর আপনার লেখনীতে উঠে আসা এই নিঃসঙ্গতার সাথে মিশে থাকা প্রকৃতির সান্নিধ্য যেন রবার্ট ফ্রস্টের বনবাসের নির্জনতার মতো এক অবিস্মরণীয় অভিজ্ঞতার কথা মনে করিয়ে দেয়, তাই আপনি এভাবেই শব্দের বুননে আবেগের গভীরতা ফুটিয়ে তুলে নিয়মিত লিখে যান।
-
Friends
G M Harun Rashid
@g-m-harun-or-rashid
faruk sagor
@faruksagor
মোঃ খাইরুল ইসলাম
@mykhairulislam47gmail-com
Mahbub alom kawsar
@mahbubalomkawsar
তিমিরে আসক্ত
@mp3010
সুমি আক্তার
@anisurrahman5976674gmail-com
Sheikh Abdullah
@sheikhabdullah
Md Shalin
@mdshalin
Hashem Molla
@hashemmolla


একাকীত্বকে অস্বীকার করে ধুলো তারা আর গণকবরের সঙ্গেই খোঁজা এক নিঃসঙ্গ মিলন…..🤍🖤