Profile Photo

মুহাম্মদ জে.এইচ রপ্পিOffline

  • e3be408dd3bbf0f44f453682891eb4cb
  • আষাঢ়ের কূল

    সরম লজ্জা,বলতে আমার
    কিচ্ছু নাই রে ভাই,
    আর করবো না,বলেও আমি
    পাপ করিয়া যাই!
    সবার কথা,বলতে চাই না
    আমার কথা বলি,
    অভ্যাসের শিকল,ভেঙে বলো
    কেমনে আমি চলি?
    এত আবেগ,কেনো আমার
    বারবার করি ভুল,
    বিরহের সাগর,ভাসিয়ে নেয়
    আষাঢ়ের কূল।

    সরম লজ্জা, বলতে আমার
    কিচ্ছু নাই রে ভাই,
    সবকিছু ভুলে,নতুন করে
    বাঁচতে আমি চাই।

    3 Comments
    • আপনার লেখাটা পড়ে মনের ভেতর অনেকগুলো আবেগের ছোঁয়া পেলাম, একদম মন ছুঁয়ে যাওয়ার মতো লিখেছেন।

    • আপনার লেখাটির প্রতিটি ছত্রে জীবনের গভীর টানাপোড়েন আর নতুন করে বাঁচার যে আকুতি ফুটে উঠেছে, তা সত্যিই খুব হৃদয়স্পর্শী; আপনি এভাবেই নিজের মনের কথাগুলো দারুণ সব ছন্দের মাধ্যমে ফুটিয়ে তুলুন, শুভকামনা রইল।

কবি মুহাম্মদ জে.এইচ (রপ্পি) কিশোরগঞ্জ জেলায় সদর থানার বৃন্দাগড় গ্রামে ১৯৯২ সালে নানার বাড়িতে জন্ম গ্রহন করেন। জন্মসূত্রে বাংলাদেশী। বর্তমানে পাকুন্দীয়া থানার হোসেন্দী গ্রামে পৈত্রিক নিবাসে দিন যাপন করছেন। এস. এস. সি ২০১১ তে পাশ করার পর, ২০১৫ সালে কৃষিতে ডিপ্লামা সম্পন্ন করেছেন। বর্তমানে নিজ ব্যবসায়িক কাজে নিয়োজিত আছেন।
কবির প্রথম একক কাব্যগন্থ ভালোবাসার নীলপদ্ম
২০২৩ সালে প্রকাশিত হয়,
২০২৩, ২০২৪ সালে ঢাকায়
আর্ন্তজাতিক কবি সম্মেলন পুরষ্কারে ভূষিত হয়েছে,
নানা ম্যাগজিনে ও কবির কবিতা প্রকাশিত হয়েছে
অনলাইনে কবি উদাসী ও রেনেসাঁস কবি হিসেবে
পরিচিতি পেয়েছে।

Friends

Skip to toolbar