-
বুভুক্ষুর পিয়াস
(উৎসর্গঃ পথের ধারে পড়ে থাকা অসহায় মা)এই যে মাটি
সাহেবদের বুটের তলে পিষ্ট
এটাই আমার বিছানা
যেখানে বৃষ্টি হলে
ছাদ নয় মেঝেটাই ভিজে ওঠে আগে
এটাই আমার ঠিকানা।।ওই যে এক টুকরো রুটি
মেয়াদ নেই বলে
ছুড়ে দিলে তোমরা
সেটাই আমার একদিনের আহার
যে চাদরটা দেখলে
তোমাদের ঘিন ঘিন লাগে
সেটাকেই আমি গায়ে জড়াই বারবার।।সন্ধ্যা হলে তোমাদের বাবু
ঘুমিয়ে পড়ে তুলতুলে নরমে
দিন আগে আমার খুকিটা
মারা গেল-
ভিজতে ভিজতে গরমে।।তবে জেনে রেখো তোমাদের
ফুরিয়ে গেলে নিঃশ্বাস
আসতে হবে এখানেই
যে মাটিতে-
মিশে আছে মোর
অনিরাময় পিয়াস।।
-১৬/০৯/২০২৬8 Comments-
-
মোস্তফা কামাল সাকি, আপনার লেখাটির “যে চাদরটা দেখলে তোমাদের ঘিন ঘিন লাগে, সেটাকেই আমি গায়ে জড়াই বারবার” লাইনটি গভীর বেদনার সাথে সমাজের এক রূঢ় বাস্তবতাকে অত্যন্ত মর্মস্পর্শীভাবে তুলে ধরেছে। মানুষের অসহায়ত্বের এমন করুণ চিত্রায়ন আপনার লেখায় দারুণ ফুটে উঠেছে, তাই আরও এমন শক্তিশালী সব সৃষ্টি দিয়ে আমাদের সমৃদ্ধ করতে থাকুন।
Friends
Rofik Khan
@rofikkhan
naznin shamim
@nazninshamim
Akash Mondal
@akash508l
Mahdia Rashid
@mahdiarashid
Afra Anjum
@afraanjum
Md. Omar Faruk
@mofaruk
Ayesha akter Shilpi
@ayeshaaktershilpi
Tiplu Hasan Tamim
@hafez
আলতাফ হোসেন উজ্জ্বল
@uzzal6821



ফুটপাতে পড়ে থাকা মানুষগুলোকে আমরা দেখি, কিন্তু তাদের জীবনটা দেখি না।