-
তবুও জন্ম নেবে আফ্রোদিতি
—————————————————🔹🔹🔹
শুকদেব মজুমদারতবুও আমার নান্দনিক চিন্তার
নাভিমূল থেকে জন্ম নেবে আফ্রোদিতি।লিখবো আমি কবিতা, গান
আঁকবো ছবি
করবো শিল্পের চর্চা,
আর করবো ভালোবাসার চর্চা
পলেস্তারা খসানো প্রতিবেশের মধ্যেও,
দেখবো তোমার মুখ বারংবার চাঁদের আদলে।ওড়াবো ঘুড়ি জীবনের স্বতঃস্ফূর্ত বিকাশের আকাশে
লাগাবো রঙ মানবতার ক্যানভাসে
আমার সামান্য তুলি দিয়ে।আর ছিটাবো গাঢ় কালো কালি ক্ষোভে ঘৃণাভরে
তাবৎ কবন্ধের মুখে।ভাবাবো অন্ধকার অন্ধকারই- আলো নয়
রক্ত রক্তই- আলতা নয়
মানুষ পশুর দরে বিকোবার বস্তু নয়।নীলাভ সমুদ্রের দিকে এ সভ্যতার যাত্রা
এখনো নিরাপদ নিষ্কণ্টক নয়-
নয়- নয়- নয়!আমার শিল্পের শ্বাস থেকে
আমার কাব্যের কথা থেকে
আমার গানের বাণী, সুর থেকে
এ প্রতিধ্বনি একটু হলেও যেন এ পৃথিবীর বুকে জাগে!© Shukdeb Mazumder | 20-08-21
5 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 22 August 2021 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
জনী আহমেদ
@jhony
আর্য
@arjo
Redwan Khan
@redwan-khan
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
Pritam Biswas
@pritam-biswas
Abu Zafor Mohammad Faruq
@abuzafor
নোমান খালভী
@nomankhalovi
Zakaria Ahmod
@zakariaahmod20gmail-com
AdabenTatali
@adabentatali



শত প্রতিকুলতায়ও বেঁচে থাক নন্দন চিন্তা। অভিনন্দন কবি।