Profile Photo

সুলতান সালাহ্উদ্দিনOffline

  • introgoals
  • অবিস্মরণীয় কেউ
    সুলতান সালাহ্উদ্দিন

    অঙ্কুরে বিষাদ আঁকা, প্রকৃতির সরলরেখা
    ছুটছে শুধু ছুটছে মহাজাগতিক ট্রেন,
    পায়ের নিকটে মাথা, যতসব দু:খ গাঁথা
    কথপোকথনে যাও ভুলে ব্যথার লেনদেন।

    প্রিয় মানুষ নেই কাছে, বিষাদ যা জমা আছে
    শতাব্দীর অমূল্য কথা গোপনীয় জ্ঞানে,
    ধার-দেনায় সংসার, চরম দুশ্চিন্তার,
    পাহাড় ঠেলে যাই এখানে-ওখানে।

    সে হিসাবে ঠিক সবই, না দেখে শুধু ভাবি
    পুনর্জন্মের আগের রহস্য গাঁথা,
    অর্ধেক পা অন্ধকারে, পরেরটা শূন্যে ওড়ে
    দেখা না দেখা শূন্যস্থান বৃথা।

    আগন্তুক এসেছে আজ, নেই কোন পোজপাজ
    অজানার মাঝে জানা হলো কিছু,
    স্পর্শের সূত্র ধরে, কে এসেছে ফিরে?
    ব্যর্থতা লুকাতে হাঁটি ছায়ার পিছু-পিছু।

Friends

Profile Photo
Srijon Media
@srijonmedia
Profile Photo
MA Rashid
@marashid
Profile Photo
Rokeya Khanam
@rokeyakhanam
Profile Photo
Zinnat ara Begum
@zinnatarabegum
Profile Photo
AdabenTatali
@adabentatali
Profile Photo
Sharbanam Gupta
@sharbanam-gupta
Profile Photo
Prithula Zaman
@prithula
Skip to toolbar