Profile Photo

Srijon MediaOffline

  • srijonmedia
  • Profile picture of Srijon Media

    Srijon Media

    2 days, 7 hours ago

    যবনিকা
    – এম এ রশিদ

    গগন চুমিয়া কেন চাঁদ ওঠে
    বনফুল কেন ফোঁটে বনে?
    কেন বা তাহারা সুন্দর এতো
    দোলা দেয় কেন মনে?

    বনফুল সে বনের গহীনে
    ফুটে থাক ক্ষতি কী?
    কেন বা তাহারে হেরিতে আমারে
    বিধাতা দিয়েছে আঁখি?

    চাঁদ উঠে যদি, থাক
    নয়নের আঁড়ালে
    কেন বা সে দেখা দিয়ে মোরে
    মেঘে মেঘে ফের হারালে?

    ফুল ঝরে যাও, চাঁদ ডুবে যাও
    রেখে যাও কেন স্মৃতি?
    মুছে দিয়ে যাও চাঁদ-বনফুল
    হৃদয়ের সম্প্রীতি।

    পারবেনা জানি হৃদয় কঠিন
    কোমল প্রেমের গোরস্তান
    হেথা কায়া পচে নিঃশেষ হয়
    মায়া রয় চির অম্লান।

    হৃদয় হরণকারীনি ও চাঁদ
    ফুল স্বপনের পরির গান
    কেন হলো এই ক্ষণিক দেখা
    কেন হরিলে সুখের জান?

    জানি ধরণীতে বিষ পানে মরে
    হাজারও অটুট নিটুট প্রাণ
    তাই বুঝি মোর হৃদয় গহীনে
    হানিলে বিরহ বর্শা বান?

    সাথী হয়ে মোরা গান গেয়ে যাবো
    বাসন্তি সুধার সুখে
    কেন হলো তবে ছন্দ পতন
    যাতনা কেন বুকে?

    তাই মনে হয় বিশ্ব ভূবন
    রঙ্গ নাট্যশালাতে
    হৃদয় যখনি হৃদয়ে বুঝে
    যবনিকা বলে পালাতে।

    2
    4 Comments
    • বাহ চমৎকার অনূভুতি আরও লিখুন আপনার লেখা পরার অপেক্ষায় ।

    • চাঁদ-বনফুলের ক্ষণিক দেখাতেই লেখা হয় হৃদয়ের সবচেয়ে গভীর যবনিকাপাত…..🤍🖤

    • আপনার এই রচনায় ফুটে ওঠা ‘হৃদয় যখনি হৃদয়ে বুঝে / যবনিকা বলে পালাতে’ পঙক্তিটির গভীর আর্তি আমার খুব ভালো লেগেছে এবং আপনি যদি শব্দের বুনন নিয়ে আরও একটু নিরীক্ষা করেন তবে আপনার ভাবনার প্রকাশগুলো হয়তো পাঠকের হৃদয়ে আরও গভীরভাবে দাগ কাটবে, তাই আপনি নিয়মিত লিখুন কারণ আপনার কলম থেকে আরও চমৎকার সব সৃষ্টির অপেক্ষায় রইলাম।

    • Srijon Media, ‘হৃদয় যখনি হৃদয়ে বুঝে যবনিকা বলে পালাতে’—এই লাইনটা জাস্ট কলিজায় গিয়ে লাগলো, লেখাটা এক কথায় অসাধারণ হয়েছে।

Friends

Profile Photo
Mohammad Rahman
@mohammadrahman
Profile Photo
Rakib Hossain mahadi
@rakibhossainmahadi
Profile Photo
Musharrof Teacher
@musharrofteacher
Profile Photo
Burhanuddin
@burhanuddin
Profile Photo
Goutam Bhakta
@goutambhakta
Profile Photo
AdabenTatali
@adabentatali
Profile Photo
Sharbanam Gupta
@sharbanam-gupta
Skip to toolbar