Profile Photo

মোঃ মোক্তারুজ্জামান মোক্তারOffline

  • মামার বাড়ি
    -মোঃ মোক্তারুজ্জামান মোক্তার
    মামার বাড়ি শূন্য হাড়ি
    নাহি ভরা দই।
    আর যাবনা মামার দেশে
    কইরে তোরা কই।
    গোয়াল ভরা নাইরে গরু
    গোলা ভরা ধান।
    যুগের মাথায় এলে পরে
    নেই তবু মান।
    আমের গাছে যখন আম
    যেই ধরে পাঁক।
    গাছ তলাতে নাইরে থাকা
    মারে মামি হাঁক।
    মামার দেশে আছে রে মামা
    নেই তবু সাধ।
    হারিয়ে গেছে সাধের ছড়া
    জনের যেন বাঁধ।

    1 Share
    4
    5 Comments
    • মামার বাড়ির স্মৃতিমাখা ছড়ায় হারিয়ে যাওয়া গ্রামবাংলার সরল দিনগুলো ফিরে আসে….🖤

    • মামার বাড়ির পুরোনো দিনের মায়া আর হাস্যরস খুব সুন্দর😊😊

    • আপনার কবিতার ‘হারিয়ে গেছে সাধের ছড়া, জনের যেন বাঁধ’ লাইনটা একদম বাস্তবধর্মী আর খুব সুন্দর লেগেছে!

    • আপনার এই লেখায় মামার বাড়ির ছোট ছোট অভিমানগুলো খুব সহজ ও সুন্দরভাবে ফুটে উঠেছে, তাই আরও এমন অনেক চমৎকার সব স্মৃতি নিয়ে লেখা চালিয়ে যাওয়ার জন্য আপনাকে অনেক শুভকামনা জানাই।

    • মামার বাড়ির সুখ নেই ।

Skip to toolbar