Profile Photo

Rakib Hossain mahadiOffline

  • rakibhossainmahadi
  • Profile picture of Rakib Hossain mahadi

    Rakib Hossain mahadi

    2 hours, 36 minutes ago

    স্মৃতির অপমৃত্যু
    রাকিব হোসেন

    জানালা দিয়ে দেখা যায়
    পচা নর্দমায় কার স্মৃতির ফুল পড়ে আছে।
    কতই না আদরের সেই ফুল।
    কবে না জানি সিঁদুর-চন্দন দিয়ে বরণ করে এনেছিল।
    অথচ আজ পচতে বসেছে..

    সময়ের স্রোতে সব রঙ গেছে মুছে,
    উৎসবের সাজে যাকে সাজানো হয়েছিল,
    সে আজ ধুলোবালি আর নোংরায় মিশেছে।
    যার সুবাসে মেতেছিল পুরোটা ঘর,
    সে আজ অনাদরে কাঁদে, নিয়তির নির্মমতা মেনে।

    সে কি জানতো তাহার বোনা স্বপ্নের রূপকথা,
    আজ এভাবে সইবে নিঃশব্দে চরম ব্যর্থতা!
    যে হাত গড়েছিল যতনে গভীর এক ইতিহাস,
    নর্দমায় ডুবে মরে আজ তার শেষ দীর্ঘশ্বাস

Skip to toolbar