-
প্রেম করছি
প্রেম করছি এমন একটা মানুষকে যার সাথে হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে যখন তাঁর পেছনে পড়ে যাই, সে আমার হাঁটার দ্রুতি ধরতে নিজের চলার গতি কমায়। আর এই কাজটা সে বারবার করে। এক মনে বৃষ্টি দেখতে দেখতে হঠাৎ বলে ওঠে, “এই পরিবেশটা সুন্দর, তুমি সুন্দর।” দু-চোখ ভরে আকাশ দেখে। আবার ঠিক যখন আমি ভাবি এমন সময় ঠিক এইখানে যে বসে আছি, এখানে শুয়ে পড়তে, সে তখন একই কথা মুখ ফুঁটে বলে ওঠে। আমি যখন ভাবি মানুষটা আমার চেয়ে কতো লম্বা? ঠিক ঐ মুহূর্তে সে বলে ওঠে, “পাশে দাঁড়াও তো।”
মানুষটা এমন প্রেম ভরা, নিষ্পলক চোখে তাকিয়ে থাকে, যে ভারী লজ্জা করে! লজ্জা ঢাকতে চোখ সরিয়ে নিই।
চতুষ্পদীরা মানুষ চেনে। সে ডাকতেই বেড়ালটা যখন প্রায় তাঁর বুকের ওপর উঠে গেলো, ভারী হিংসে হচ্ছিলো! তবে আমি দেখলাম কিভাবে সে জগৎ-সংসার বুকে আগলে রাখতে পারে!
আমি জানি, আমি যখন ভাবছিলাম অডিটোরিয়ামের সামনের রাস্তাটা বৃষ্টির পর আরো জৌলুশময় হয়ে গেছে, সেও তখন ঠিক একই কথা ভাবছিলো।ভালোবাসা, প্রেম! প্রেম আমার ছোট্ট ঘরখানি জ্যোৎস্নার আলোর মতো ভরে দিচ্ছে। ঠিকরে আলো বের হচ্ছে ঘরের জানালার ফাঁটল দিয়ে। জৌলুশহীন ঘরখানির দরজা জানালা ঠেলে বের হচ্ছে।
আমার ছোট্ট উঠোন কানায় কানায় পরিপূর্ণ।
কী করি? কোথায় রাখি এতো প্রেম!?6 Comments
I love to talk. But I like to listen stories more. You can reach out to me on FB to share your stories. I'd love to have a chat.
www.facebook.com/share/1EGQ36wamH/আমি রাইসা আনজুম পর্শি, জন্ম ঢাকার ধানমন্ডিতে, সাভারে বেড়ে ওঠা। এখনো বাড়ছি। ডাইরিতে টুকটাক লিখি, দুই-একটা কবিতা প্রকাশ হয়েছে, তাতে কিছু লোকের প্রশংসা পাই এতে লেখালেখির প্রতি আগ্রহ বাড়ে৷ কবি বা লেখিকা হওয়ার চাইতে পাঠিকা হতে বেশি পছন্দ করি। প্রচুর বই পড়ি। আকাশ দেখতে পছন্দ করি, কথা বলতে আর মানুষের কথা শুনতে পছন্দ করি, যেকোনো বয়সের মানুষের সাথে আলাপ জমাতে পারি। বড়ো হচ্ছি তো, হয়তো সামনেই কিছু একটা করে ফেলবো। আপাতত পড়ছি, লিখছি এ-ই।
Friends
Rahat Islam
@rahatislam
Salful Alam
@alamict9
Rijoana
@rijoana
মোঃ আরিফুজ্জামান
@md-arifuzzaman
মোঃ মহিবুল ইসলাম
@md-mahibulislam
Md Shakhawat Hossen
@mdshakhawathossen
Dark Venum
@darkvenum
Atiq Altaf
@atiqaltaf
Intisar Jabed
@intisarjabed


রাইসা আনজুম (পর্শি), আপনার লেখায় ফুটে ওঠা ভালোবাসার প্রতিটি মায়াভরা মুহূর্ত হৃদয় ছুঁয়ে গেছে এবং এই অনুভূতিগুলো প্রকাশে আপনার শব্দ চয়ন সত্যিই অপূর্ব। আপনি এই লেখার প্রবাহ ধরে রেখে আরও নতুন নতুন ভালো লাগার মুহূর্ত লিখে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন।