-
আরাধনা
তুমি আমার সোনালী সকাল,
রক্তজবা বিশ্রাম নেবে খোপায়।
গড়িয়ে যাবে দুপুর নিভে যাবে বিকাল,
সহস্র বছর অপেক্ষায় তোমার আশায়।শীতের শিশির চকচক করছে কিশলয়ে,
তোমার আবির্ভাব মিলছে মোর শরীরে।
ভীষণ নিস্তব্ধতা তোমার চাহনি খানা,
মরণ যে হবে এবার সহিয়ে অর্ন্তজ্বালা!কত আবেগে চাহিব তোমারে মনে প্রাণে!
কন্যা তুমি বেজায় চঞ্চল দেখা নাহি মিলে।
মোর বেদনার স্বাক্ষী হবে পড়ার টেবিল খানি,
খরস্রোতা তটিনী বয়ছে তোমার মনে জানি।কত যত্নে, আবেগে কণ্ঠে গেয়েছি আরাধনা,
তোমার শীতল স্পর্শে থাকুক মোর অভ্যর্থনা।
ডাকুক কোকিল, বসুক ডালে ‘বৌ কথা কউ’ পাখি
তুমি রবে চিরদিনে– ভিজুক মোর দুটি আঁখি।জাকির হোসেন
(শিক্ষার্থী) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,যশোর-
-
আপনার লেখা এই কবিতাটি দারুণ হয়েছে, বিশেষ করে “সহস্র বছর অপেক্ষায় তোমার আশায়”—এই লাইনটি আমার খুব ভালো লেগেছে।
-
-
জাকির হোসেন, প্রকৃতির স্নিগ্ধ উপাদানে সাজানো এই বর্ণনায় আপনার হৃদয়ের গভীর আকুতি ও প্রতীক্ষার ছবিগুলো দারুণভাবে ফুটে উঠেছে, তবে ছন্দময় এই প্রকাশভঙ্গিতে যতিচিহ্ন বা শব্দের বিন্যাসে সামান্য পরিবর্তনের সুযোগ নিয়ে আরও একটু বেশি মায়াবী করে তোলা যায় কি না তা ভেবে দেখতে পারেন, কারণ আপনার লেখা এই আবেগী আরাধনা সত্যিই পাঠককে মুগ্ধ করার মতো।
-
Friends
Kazi Adam
@kaziadam
মোস্তফা কামাল সাকি
@mostofakamal
ফেরদাউস সরকার (বিন নূরী)
@ferdaussorkar
Rubel Ahmed
@rubelahmed
Zaman. com
@zaman-com
নূরুল আমিন সোহাগ
@aniketprantor
MD.Mazharul Islam Ripon
@md-mazharulislamripon
Tanjina Talukder
@tanjinatalukder
Drako Shajib
@drako



সহস্র বছরের অপেক্ষাতেই লুকিয়ে থাকে হৃদয়ের সবচেয়ে নিবিড় আরাধনা…..🤍🖤