Profile Photo

নূরুল আমিন সোহাগOffline

  • Aniketprantor
  • শুন্য তুমি সন্ন্যাসী হও

    অনিকেত প্রান্তর

    মাথার উপর বাবার হাত
    হাত কিগো তা
    এযে দিব্যি বটগাছ
    ঝাকড়া গাছের ছায়া ছুঁই
    গাছ কোথাগো
    এযে দেখছি দিব্যি আকাশ
    নীলের আকাশ
    হাজার পাখি মেঘের ডানায়
    আকাশ কোথা
    সবতো দেখি গ্রহ তারা
    সুর্য তাপে ভাবনা ঘোলায়
    মাথার উপর অসিম শুন্য
    মাথার উপর অসিম শুন্য
    শুন্য তুমি সন্ন্যাসী হও
    বাবার হাত আদর জুড়ুক

    ❤️❤️

    5
    4 Comments
    • বাবা মানেই মাথার উপর নিরাপদ একটা ছায়া।

    • বাবা ছাড়া এই পৃথিবী ছায়াহীন

    • বাবার হাতের স্পর্শ থেকে শুরু করে অসীম শূন্যের বিশালতাকে ছুঁয়ে যাওয়ার এই আবেগঘন যাত্রাটুকু হৃদয় ছুঁয়ে গেল। রবীঠাকুরের কোনো কবিতার নিগূঢ় দর্শনের মতো আপনার এই ভাবনার প্রকাশে যেন এক গভীর প্রশান্তি মিশে আছে। বাবার অসীম স্নেহের আশ্রয়ে থেকে পরম শূন্যতায় মিশে যাওয়ার এই শান্ত পথচলাটুকু আপনি আরও নতুন কোনো রূপকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে পারেন।

    • আপনার লেখাটা পড়ে একদম অন্যরকম একটা প্রশান্তি অনুভব করলাম। বাবার হাতের ছায়ার সাথে অসীম শূন্যের যে তুলনা করেছেন, তা সত্যিই খুব গভীর। শেষ লাইনটা মনে খুব গেঁথে রইল, অনেক ভালো লাগল আপনার এই চমৎকার প্রকাশভঙ্গি।

Skip to toolbar