-
সাঁঝের বধূ
কবি ইমদাদ শাহ্হেরি মম কল্পলোকে তুমি নিত্য কর বাস
সপিছ মোরে মোর হৃদয়ের সুবাসএমন মায়ামধুর সাঁঝে
তোমারি মধুর কথা বাজে
তোমারেই যেন দেখি আমি
বিরহ বিধূর লাজে
লাজে লাজে লাল রাঙা তুমি
তবু আসমান রাঙিয়া হাস তুমিচন্দন বধূ তোমারে নিত্য স্মরি
রাঙা শাড়ির আঁচল আলপনা করি
সিঁদুর রাঙা মেঘে তুমি বিদ্যুৎ পরি
রূপের ডালি তব আলোকে ধরি
সপিছ মোরে মোর হৃদয়ের সুবাস
তোমার সমীপে নিভৃত মম হৃদয় সহবাসপশ্চিমের আকাশ তখন কনক অতল
এ রক্তাক্ত হৃদয়ের ঝলমল
সিদূর পরোহিতা তব কপালে রক্ত টিকা
হৃদয়ে জ্বালিয়েছো প্রদীপ শিখাতুমি যেন বসে আছো দূরে ঐ-
সান বাঁধানো পুকুর ঘাটে
সাঝবেলাকার বিঢ়ান মাঠে
সঞ্চিত বেলি ফুলের সুতীব্র ঘ্রাণে তুমি
পুষ্পিত মুকুলের বীর্যব্রত স্নানে তুমি
তুমি পুঞ্জীত মেঘের ফোঁটা ফোঁটা জল
মম আঁখি ছলছলসন্ধ্যো সাঁঝে ঝিঁঝিঁর ঘুঙুর নাচে
জোনাকিরা পাছে পাছে
আলোকে আলোক নাচে
তবু অন্ধপ্রেমে ঘুমিয়ে থাকি আমি
ঝরা ফুল দিয়ে যায় চুমুহেরি মম কল্পলোকে তুমি নিত্য কর বাস
ফুলে ফুলে তোমার হৃদয়ের সুবাসস্তব্ধ স্বপনে গেলাম উদাস নদীর কাছে
গিয়ে দেখি ঢেউয়ের নূপুর বাজে
আছড়ে পড়ে মোর গায়ে তার দু এক ফোঁটা জল
সলিল সমাধি সেথা আঁখি ছলছলঅনেক দূরে সুখের গাঙচিল
তোমার মত করে ঝিলমিল
উঁচু উঁচু নিরব পাহাড়ের মিনার
লালে লাল অনোখা নদীর কিনার
দূরের মায়া বন
বয় শন শনসর্বত্রই তোমার বসবাস
বিরহে বিলীন মোর দীর্ঘ দিবস-রাত
দীর্ঘ বারটি মাস2 Comments
Friends
Foyzur Khan
@foyzur-khan
Md Ramjan Ali
@mdramjanali
TOUHIDUL ISLAM
@touhidulislam
অথই মিষ্টি
@atiymistyn48
Sharif Uddin Jumman
@sharifuddinjumman
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
খালেদা আক্তার
@khaledaakhter
কাব্যচারী ইমদাদুল এইচ এম লিমন
@emdadullimon8gmail-com
অমিত
@amitroy


আপনার লেখাটা পড়ে বেশ অন্যরকম একটা ঘোর কাজ করছে মনের মধ্যে। শব্দ চয়নগুলো একদম চোখের সামনে সব দৃশ্যগুলো যেন জীবন্ত করে তুলেছে।