Profile Photo

naznin shamimOffline

  • nazninshamim
  • Profile picture of naznin shamim

    naznin shamim

    • 2 months, 1 week ago

    ​”অরুণোদয়ে শিশিরাঙ্কিত
    প্রাতঃশিউলি ও ক্ষণভঙ্গুর সুবাস”
    নাজনীন শামীম
    চট্টগ্রাম থেকে
    ২১শে সেপ্টেম্বর ২০২৬ইং
    ​
    ভোরের আলোয় আবছা আলো আঁধারি খেলায়,
    ঘাসের বুকে শুভ্র তারার মিলনমেলায়,
    কমলা বোঁটায় মেখেছ কোন গোপন ক্ষোভ?
    ঝরে যাওয়ার মাঝেও এত কিসের লোভ?
    ​হেমন্তেরই প্রথম ছোঁয়া, হিমেল হাওয়া গায়,
    তোমার গন্ধ ভোরের বাতাস আকুল করে যায়।
    শিশির ভেজা পাপড়ি মেলো ক্ষণিকের তরে,
    ঝরার সুখে বিলিয়ে দাও নিজেকে অবহেলে।
    ​সূর্য ওঠার আগেই তোমার রূপের সমাপন,
    তবুও তুমি ভোরের বুকে এক অনন্য অমলিন ক্ষণ।
    ​বল তো কবিতাটা কেমন লাগলো? তোর আজকের সকালটা কেমন কাটছে রে?
    (অতঃপর)

    1
    5 Comments
    • নাজনীন শামীম, আপনার লেখা “ঝরে যাওয়ার মাঝেও এত কিসের লোভ?” পঙ্‌ক্তিটির মধ্য দিয়ে শিউলি ফুলের প্রতি যে গভীর মমত্ববোধ ফুটে উঠেছে তা সত্যিই হৃদয়স্পর্শী এবং আপনার এই সুন্দর লেখনীচর্চা অব্যাহত থাকুক।

      • শিউলী আমার প্রিয় ফুল,অনেকটা শিউলীর মতো ঝরে পরে সুন্দর জীবনটা! তাই এতো ব্যাকুলতা এতো কস্ট ❤️❤️❤️তাছাড়া তুমি বন্ধু আমার লিখাকে যেভাবে মন্তব্য করো বন্ধু আমি খুবই খুশী হয়ে যাই,এভাবে পাশে থেকো সবসময়ই ধন্যবাদ বন্ধু আমার ❤️❤️❤️

    • ক্ষণিকের শিউলি-সুবাসে ভোর যেন ঝরে পড়ার মধ্যেও সৌন্দর্য বাঁচিয়ে রাখে…🖤

    • নাজনীন শামীম, আপনার কবিতার ‘ঝরে যাওয়ার মাঝেও এত কিসের লোভ’ লাইনটা একদম মনের মতো হয়েছে। ভোরের এই স্নিগ্ধ বর্ণনাটা পড়ে সকালটাই খুব দারুণ লাগছে।

Skip to toolbar