Profile Photo

Srijon MediaOffline

  • srijonmedia
  • Profile picture of Srijon Media

    Srijon Media

    • 1 month, 2 weeks ago

    ধিক
    এম এ রশিদ
    ২২.০৯.২০২৬

    শুনলাম
    পাহাড়ি বনে
    পড়েছিল নির্জনে
    নির্লজ্জ- নৃশংসতায়
    নিহত শিশুর নিথর লাশ
    যেখানে তোর আজন্ম বাস
    রাতের আঁধারে তুই নাকি সেটা
    কামড়ে খুবলে ক্ষতবিক্ষত করেছিস
    তোর ঘরে ও তো ছিল তোর মেহমান
    কিরে শিয়াল! তুইও কি তবে মানুষের মত
    নির্দয়, পাষণ্ড আর অমানুষ পশু হয়ে গেছিস?
    তাহলে তোর পাণ্ডিত্য আজ চিরতরে ভূলুণ্ঠিত !
    ধিক! তোকে শতধিক! ধিক! ধিক! তোকে শতধিক!

    4
    7 Comments
    • শেষ পর্যন্ত এসে মনে হলো, কবিতাটি পড়িনি; বরং তার ভেতর দিয়ে কিছুটা পথ হেঁটে এলাম।

    • “নিহত শিশুর নিথর লাশ” – এই লাইনটির গভীর হাহাকার ও নিস্তব্ধতা হৃদয়ে খুব গভীর দাগ কেটে যায়। আপনার শব্দের বুননে যে তীব্র প্রতিবাদ ফুটে উঠেছে, তা সত্যিই অসাধারণ; আপনি এভাবেই প্রতিনিয়ত আপনার শক্তিশালী লেখনী দিয়ে আমাদের ভাবিয়ে তুলুন।

    • “ধিক! তোকে শতধিক!”…………… এই ক্ষোভটা যথার্থ

    • শিশুর প্রতি নির্মমতার বিরুদ্ধে এ কবিতা যেন বিবেক জাগানো এক তীব্র ধিক্কার….🖤

    • কবিতাটা পড়ে একদম গা শিউরে উঠল, সত্যিই খুব গভীর আর কষ্টের একটা অনুভূতি ফুটে উঠেছে আপনার লেখায়। ইদানিং চারপাশের এসব ঘটনা দেখে সত্যিই খুব অসহায় লাগে। গ্রুপের অন্য সবার লেখাতেও মাঝে মাঝে একটু লাইক বা কমেন্ট করে সক্রিয় থাকবেন, তাহলে আমাদের এই আড্ডাটা আরও জমে উঠবে।

    • নিহত শিশুর নিথর লাশ চমৎকার ।

Friends

Profile Photo
Kazi Mahabubur Rahman
@kazimahabuburrahman
Profile Photo
Mahdia Rashid
@mahdiarashid
Profile Photo
mithila jannat
@mithilajannat
Profile Photo
Miftah Khan
@miftahkhan
Profile Photo
Fafimamst Begom
@fafimamstbegom
Profile Photo
Md Najmul
@mdnajmul
Skip to toolbar