Profile Photo

Md.Monyruzzaman KhanOffline

  • Moniruzzaman-Khan
  • Profile picture of Md.Monyruzzaman Khan

    Md.Monyruzzaman Khan

    4 years, 10 months ago

    পূর্ণিমা বর্ষের ছবি
    বনাম অভিনয় শিল্পী!
    ➖➖➖➖➖➖➖➖➖
    মোঃ মনিরুজ্জামান খান

    সেই পূর্ণিমা বর্ষ আগের ছবি !
    আর আমি বুদ্ধু, পুরোনোকে অহরহ হাসি মুখে ভাবি,
    তখন জল থেকে তুলেছিলে নীলা ফুল শাপলা!
    শান্ত সকালে নিবিড় পরিচর্যায় ঠোঁটের মুগ্ধতা প্রাণখোলা,
    অলৌকিক ঝলকে বিমূর্ত পটভূমি কী তোমার চোখে ঝাপসা !
    এখন চলছে নতুনত্বে চতুর্দশ হলুদ দিবস হুবহু গন্তব‍্যের দিশা,
    তোমার অভূতপূর্ব রূপের প্রাচূর্যে নয় দুরূহ মৌন মনে
    ধূম্রজাল ধোঁয়া তুলে উপেক্ষা করা না করার ক্ষণে,
    আমি প্রায়শই বিহ্বল থেকে অগ্নিস্নানে পেয়েছি
    যতবার তোমায় সেরা কিছু না কিছু কথা বলেছি,
    তোমার নিজস্ব কল্পলোকের গল্প ছলে টানটান মনোযোগ অনুপস্থিত।
    বিস্ময়কর সত‍্যটা গোপনীয়তা যেখানে একেবারেই
    অনুচিত,
    অমনোযোগী শ্রোতা হয়ে ছুটেছ তুমি আমাকে শিরোনামহীন রেখে,
    ভেবেছিলে কোন নিয়মে স্বীকৃতি দিবেনা অক্লান্ত পরিশ্রমী হৃদয়কে।
    ক্লান্তিবিহীন চেষ্টা আর সর্বাত্বক ঘোষণা আমাকে
    দিয়েছে একজন তুমি, কঠোর চিত্তে একজন অভিনয় শিল্পী !

    4
    2 Comments

Md.Monyruzzaman Khan

  • লিখতে ভীষণ ভাল লাগে।কিন্তু কিছুই জানি না।প্রিয় বই লোটা কম্বল! কাশ ও শিমুল ফুল প্রিয়। আরো প্রিয় রঙের হলুদ শর্ষে ফুল। প্রিয় লেখক স‍্যার হুমায়ুন আহমেদ। চিঠি লেখা আমার প্রিয় মাধ‍্যম। ভালবাসাবাসিও আমাকে দ্বীপ্ত করে। প্রেম অন্য রকমের আকর্ষণ করে, ব‍্যাপারটি অজানা। জ‍্যোৎস্না সবসময়ই আলোকিত রাখে আমাকে।

" বোকা জামান এবং অধরা জলপরীর কাব‍্যনামা" শিরোনামে একক কাব‍্যগ্রন্থ বের করার স্বপ্ন দেখছি। আমার লেখা ও সুরে দুটি গান  সঙ্গীতা মিউজিক রিলিজ করেছে। গান লিখতে বেশি সাচ্ছন্দ‍্য বোধ করি। যদিও লিরিক্স লেখা অনেক জটিল কাজ মনে হয়।

তুলট" পরিবারের সকলকে আন্তরিক অভিনন্দন এবং অফুরান ভালোবাসা। জয়তু তুলট পরিবার"!

Skip to toolbar