-
তোমার হাসির সৌন্দর্য
ইসমাঈল মজুমদার।তুমি দেখ বলেই বুঝি, হাসিটা এত সুন্দর,
তোমার চোখে ধরা পড়ে সৌন্দর্যের অন্তর।
আমি অন্ধ বলেই শুধু পাইনি তার খবর,
তোমার রূপের রত্নভাণ্ডার রয়ে গেল অগোচর।তুমি দেখ বলেই হাসিতে জোছনারা খেলে,
নীরব রাতও মুগ্ধ হয়ে তোমার পাশে মেলে।
আমি অন্ধ বলেই শুধু স্পর্শ করি ছলে,
কী যে মায়া লুকিয়ে আছে তোমার দুটি গালে।তোমার হাসি ভোরের মতো আঁধার ভেঙে আসে,
শিউলি-ভেজা বাতাস যেন গোপন কথা হাসে।
আমি অন্ধ—তাই তো শুধু শুনি তারই রেশ,
দেখতে না-পারার বেদনাটুকুই আমার শেষ।তুমি দেখ বলেই তোমার রূপের এত আলো,
তোমার চোখে পৃথিবীটাও লাগে ভীষণ ভালো।
আমি অন্ধ বলেই শুধু জানি না সে মাধুরী,
শুধু অনুভব করি তোমায়—এ আমার নিয়তি।তোমার হাসির একটুখানি ছুঁয়ে গেলে প্রাণ,
অন্ধ চোখেও জেগে ওঠে হাজার রঙের গান।
তুমি দেখ বলেই বুঝি, রূপের এমন বাহার,
আমি অন্ধ বলেই হারালাম তোমার সৌন্দর্যের অধিকার।3 Comments
ঢাল নেই, তলোয়ার নেই,
নেই মোর গায়ে বল।
নারায়ে তাকবীরের কর্মী আমি,
এটুকুই মোর সম্বল।
Ismail Mozumdar

Ismail Hossain Mozumdar
- ইসমাঈল হোসেন মজুমদারের সম্পূর্ণ পরিচয়
পুরো নাম: ইসমাঈল হোসেন মজুমদার
ডাক নাম: ইসমাঈল
কলম নাম: ইসমাঈল মজুমদার
জন্ম: ২০০২ সাল, বাগচতল গ্রাম, মনোহরগঞ্জ থানা, কুমিল্লা, বাংলাদেশ
জাতীয়তা: বাংলাদেশি
ধর্ম: ইসলাম
Visite Facebook Profile: Click Hear
আমার কবিতা শুনুন।
Page
Youtube Channel
শিক্ষা জীবন:
- প্রাথমিক শিক্ষা: শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন।
- পরবর্তী শিক্ষা: বিভিন্ন মাদরাসায় পড়াশোনা করেছেন এবং ২০১৪ সালে চিতাষি সুলতানিয়া ফাজিল মাদরাসায় ইবতেদায়ী চতুর্থ শ্রেণিতে ভর্তি হন।
- পরীক্ষার ফলাফল:
- PSC: ২০১৬
- JSC: ২০১৯
- দাখিল: ২০২২
- আলিম: ২০২৪
বর্তমান পড়াশোনা:
- ফাজিল: চিতোষি সুলতানিয়া ফাজিল মাদ্রাসা
- অনার্স: গাজীমুড়া কামিল মাদ্রাসা।
পারিবারিক পরিচয়:
- পিতা: মরহুম বাহারুল ইসলাম মজুমদার (২০০৪ সালে ইন্তেকাল করেন) – তিনি ছিলেন একজন ইউনিয়ন সদস্য ও স্ক্রিম ব্যবসায়ী।
- মাতা: রোকেয়া বেগম
- ভাই-বোন: তিনি আট ভাই-বোনের মধ্যে সবচেয়ে ছোট।
- মরিয়ম বেগম লাভলী
- ওমর ফারুক সোহেল মজুমদার
- জান্নাতুল ফেরদৌস
- শিউলি
- শেফালী
- মাইমুনা আক্তার বকুল
- ইউসুফ হোসেন মজুমদার
- ইসমাঈল মজুমদার
পেশাগত জীবন:
- তিনি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার এবং ফ্রিল্যান্সার।
- পাশাপাশি, সাহিত্য রচনায়ও তিনি সক্রিয়।
সাহিত্য ও লেখালেখি:
- তিনি মূলত কবিতা, ছোটগল্প ও হাস্যরসাত্মক গল্প লিখে থাকেন।
- তার লেখা কিছু জনপ্রিয় কবিতা ও ছন্দ:
- "আমারে দেখায়া লাভ নেই"
- "প্রিয়"
- "বড্ড ইচ্ছে করে"
- "কোথাও কখনো দেখা হয়নি তোমার ছবিটা"
- "বৃষ্টি বিলাস"
- দুই লাইনের প্রেমের ছন্দসমূহ
- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে তার লেখা আহ্বান
তার কবিতাগুলো প্রেম, বিরহ, বাস্তবতা ও সামাজিক অবক্ষয় নিয়ে লেখা হয় এবং পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
বিশেষ পরিচিতি ও জীবন দর্শন:
- তিনি বিশ্বাস করেন, "যেকোনো কিছু সম্ভব, যদি কেউ আন্তরিকভাবে চেষ্টা করে"।
- সামাজিক অন্যায়ের বিরুদ্ধে তিনি সোচ্চার এবং লেখনীর মাধ্যমে মানুষের বিবেক জাগ্রত করার চেষ্টা করেন।
- তিনি ইসলামী মোটিভেশনাল ভিডিও তৈরিতেও আগ্রহী।
সংক্ষেপে ইসমাঈল মজুমদার:
✅ কবি ও লেখক
✅ ফ্রিল্যান্সার ও গ্রাফিক ডিজাইনার
✅ সামাজিকভাবে সচেতন ব্যক্তিত্ব
✅ ইসলামী মোটিভেশনাল ভিডিও নির্মাণে আগ্রহী
Friends
naznin shamim
@nazninshamim
Hafizur Rahman shakil
@shakilahamed72gmail-com
MD Al Arafat
@mdalarafat
Shahriar Hossain
@shahriarhossain
নুসরাত জাহান বুশরা
@nusratjahan166909gmail-com
সামিরা হিমু
@himu56
Asaduzzaman Asad
@asaduzzamanasad
CEC for Training
@cecfortraining
কবি ইমদাদ শাহ্
@d7d9622a148864d078eb915a7458eb8b


আপনার লেখা কবিতাটা পড়ে একদম মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর করে অনুভূতির কথাগুলো সাজিয়েছেন যে পড়তে খুব ভালো লাগলো। চমৎকার একটা কাজ উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।