-
মেঘের নাট্যশালা
—চিন্তাতরঙ্গিনীমেঘের সাথে আমার যেন জনম ধরে মিল,
যখনই আসে পাগল করে, মন করে রঙিন।
কখনো লালচে, কখনো নীলচে আবার কখনো কালচে,
কখনো আবার ধূসর রঙে মলিন মলিন করছে।
সাদা মেঘের ভেলা নিয়ে কখনো রোদে দোলে,
ভেসে ভেসে নিয়ে যায় কল্পনার এক আদলে।
মেঘ এলে ঝড় ওঠে, পরে ঝুম বৃষ্টি,
ঝিরঝিরি কি টাপুরটুপুর কি এক অনাসৃষ্টি।
ঋতুর পর ঋতু আসে ভর করে মেঘে,
কখনো ভারী কখনো তরী কখনো রঙের ছড়ি।
মেঘের আভায় রোদ ও ছায়া খেলে পুরো জমি,
মায়া মাখা ছায়ার খেলায় মন নেয় কিনি।3 Comments
Friends
অমিত
@amitroy
Shakhil Uddin
@shakhiluddin
Ahnaf Xihan
@ahnafxihan
হৈমন্তীকা
@munny
MD. RIZWAN ULLAH
@md-rizwanullah
Nusrat Zarin
@nusratzarin
Vision 2020
@vision2020
Sharmin
@sharmin1
Manik Shah 24
@manikshah24

চিন্তাতরঙ্গিনী, আপনার লেখা ‘মেঘের সাথে আমার যেন জনম ধরে মিল’ লাইনটা পড়লাম, সত্যি খুব দারুণ আর মায়াবী একটা অনুভূতি ফুটিয়ে তুলেছেন আপনি।