Profile Photo

মো বুলবুল আহমেদOffline

  • bulbul11@2026
  • ফুলের কথা
    বুলবুল আহমেদ
    ২৯/০১/১৮
    ঢাকা

    ছিড়িতে গিয়াছি ফুল,
    নিচু করি ডাল।
    সহসা কহিয়া উঠে তরুদের পাল;
    আমারে শোভিতে আমি,
    ফুটায়নি ফুল,
    এই কথা কবে ভবে,
    বুঝবে নরকুল।,
    তখনো ছিড়িনি ফুল,
    রহিয়াছে শাঁখে,
    দু চারটে কথা আমি,
    ,
    কহিয়াছি তাকে;
    তোমার জন্য ফুটনি তুমি,
    তবে কেন এ গৌরব?
    ফুল হেসে বলে দেখনা ভবে,
    ছড়িয়ে দিয়েছি সৌরভ।
    তখনো হটিনি পিছু,
    কহিয়াছি আরও কিছু:
    তোমাকে নিয়ে তুমি,
    করো এত গর্ব,
    মানুষের জন্য মানুষ ভবে,
    বিলিয়ে দেয় সর্ব,
    একথাকি ভুল?
    অদম তবে শিখেছে কিছু,
    হেসে বলে ফুল।,
    কহিল এবার ফুল;
    ইচ্ছে হলেই তোমাদের গায়ে,
    ফুটাতে পারি হুল।
    কাটা আছে গায়,
    তবু তোমাদের করিনা ক্ষত,
    কি আর কব ভাবছি এবার,
    করছি ইতস্তত!!

    3
    5 Comments
    • পুরোনো ঢঙের ভাষায় লেখা, তাই কবিতাটায় একটা ক্লাসিক আবহ তৈরি হয়েছে। ভালো লাগলো।

    • নিজের সৌন্দর্য নয়, অন্যের জন্য বিলিয়ে দেওয়াতেই জীবনের সত্যিকারের গৌরব…🖤

    • “তোমাকে নিয়ে তুমি, করো এত গর্ব, মানুষের জন্য মানুষ ভবে, বিলিয়ে দেয় সর্ব” – লাইনটা একদম মনের মতো হয়েছে, সত্যি ফুলের কাছে আমাদের অনেক কিছু শেখার আছে, তাই না?

    • মো বুলবুল আহমেদ, প্রকৃতির সাথে আপনার এই কথোপকথনটি অত্যন্ত চমৎকার ও ভাবনার খোরাক জোগায়, তাই আপনি চাইলে পরবর্তী লেখায় ফুল ও মানুষের সম্পর্কের এই গভীর দর্শনটিকে আরও বিস্তারিতভাবে ফুটিয়ে তুলতে পারেন।

    • ফুল ফুটে অন্যকে তার সৌন্দর্য তার রুপের বাহার দেখাতে।

Skip to toolbar