-
একটা উদ্ভট গন্ধ ভরা
শুকনো ছায়া উঠোন জুড়ে
পা ছড়িয়ে বসে রোজ…
অচেতন মাটিতে নিশ্বাসের খোঁজে।
দূর থেকে তার অস্থিরতা
অবলোকনে তৃপ্তি পায় একদল মাতাল;
ওরা জানেনা, কতটা বিষ জমলে…
বাতাস হয়ে বয়ে যাওয়া যায়
অতীতের দিকে…।স্বপ্নরা দীর্ঘশ্বাস হয়ে ভাসতে থাকে
বারুদমাখা ফুলকির মতো!
ক্রমশ জলহীন হয় সমুদ্রপৃষ্ঠ,
অমীমাংসিত বর্ণের মরু আর
কয়েকটা ধারালো পরগাছার সন্ধিতে।নরম জোছনার মৃত্যুতে
উঠানের অলৌকিক ছায়ায়,
ঝিনুকের খোঁজে ডুব দেই রোজকার আমি!#নেশাজাত
#২৩-০৮-২০২১ #অপু
#apurbadasapu3 Comments
Friends
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
অভিমানী মন
@ovimanimon
তুলট ডেস্ক
@toulot
চাঁদ সদাগর
@chand_sodagor


সুন্দর কবিতা। ভালোবাসা অবারিত।