-
তোমার চিঠির বাক্সে
খেয়াল করেছ-
তোমার ইনবক্সে আজকাল
আয়ু নিয়ে আলাপই বেশি পাঠাই?ছোট ছোট রিলে—
কেউ বলছে চাপ কমাও,
কেউ বলছে আরও কিছুটা হাঁটো,
কেউ বলছে যোগাসনে বসে
মুদ্রায় শান্তি খোঁজো।এটা খাও,
ওটা খেও না।
তুমি হয়তো ভাবছ,
তোমার বয়স বাড়া নিয়ে অনুযোগ করছি,
ঘুরিয়ে শাসন করতে চাইছি,
বদলে ফেলতে চাইছি
তোমার স্বভাব,
হয়তো গোটা তোমাকেই।হয়তো বিরক্ত হচ্ছ
একই সংলাপের বারবার ফিরে আসায়।বিশ্বাস করো, বা নাই-ই করো—
এসবই
তোমার সঙ্গে
আরও কিছু দিন থাকার
এক গভীর ইচ্ছে।1 Comment
Friends
Jakia Mahafuza
@jakiamahafuza
MD Al Arafat
@mdalarafat
Arabi Alvi
@arabialvi
Tapash Datta
@tapashdatta
নাসির উদ্দিন
@nasiruddin-nu166gmail-com
ফারহানা
@akterponnyfarhanagmail-com
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor

আসলে প্রিয়জনদের প্রতি এক রকমের ভয় কাজ করে এটাও এক রকমের ভালবাসা ।