-
বাংলার শ্রমিক
মানিকুল ইসলাম মানিকউপেক্ষিত মানুষ আজ বড়ই দিশেহারা,
জেলে, কৃষক, মুচি বলে পায়না কোন সাড়া।সকলই করছে তারা রোদ, বৃষ্টি, ঝড়ে,
বিলিয়ে দিচ্ছে জিবন তারা মানব উন্নয়নের তরে।জিবন চক্রে চলছে তারা দৈহিক শক্তি বলে,
“না” বলতে পারে না তারা শ্রমিক পদবির ছলে।একটুখানি সুখের লাগি জিবন ধরে বাজি,
দেহমনে অসুখ নিয়ে কঠিন কাজেও রাজি।বকা আর গালি সকাল সন্ধ্যা রোজই,
প্রতিদিন ভাবতে থাকে কপাল খুলবে আজই।ললাটের লাল র্সূয কখন ওঠবে জেগে,
সেই আশায় করছে কাজ, নেইতো কেউ রেগে।চাহিদা তাদের নয়তো বেশি কিন্তু একটু খানি হাসি,
আনন্দে আনন্দিত তারা পুষ্প রাশি রাশি।দশ তলায় আরাম আয়েশে থাকে ঐ যারা,
সন্দেহ নেই অধিকাংশই বিবেক হারা।শিক্ষিত বিবেক আজ অন্ধকারে পথ হারা,
শিক্ষার আলো করছে না কাজ মনেতে মনগড়া।মনিবের করমর্দনে এখন নেইতো কোন জুড়ি,
শ্রমিকের প্রতি দৃষ্টি তাদের মিছরির ছুরি।কাজের বেলায় নয়তো কাজী, অপচয়ের বেলায় রাজি,
এসকল যেন কতিপয় মনিবের কারসাজি।অপচয়ের সময় নেইতো হিসাব, বলে তারা- শ্রমিক বড় পাজি,
হিসার কর, টাকা নাও, কাজ ছেড়ে দাও আজই।মানুষ হয়ে মানুষকে তোমরা কেন করো হেলা?
সবকিছুই বোধ হবে জিবনের শেষ বেলা।শ্রমিক, মজুরি যাই হোক না কেন তারাই প্রতিবেশি,
চোখে চোখ রাখি আর অন্তর দিয়ে তাদের ভালোবাসি।
***সমাপ্ত***11 Comments-
-
-
-
-
মানিকুল ইসলাম মানিক, আপনার এই লেখাটা পড়ে অনেক কিছু নতুন করে ভাবনার জায়গা তৈরি হলো। শ্রমিকের কষ্ট আর বঞ্চনার কথাগুলো এতো সহজ করে লিখেছেন যে মনের ভেতর খুব দাগ কেটে গেল। শেষ দিকে আপনার এই মানবিক আহ্বানের সাথে পুরোপুরি একমত পোষণ করছি।
-
কবি: মানিকুল ইসলাম মানিক ১৯৯৩ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে রাজশাহীর বাগমারা থানার ভরট্ট গ্রামে জন্মগ্রহণ করেন কবি ও সাহিত্যিক মানিকুল ইসলাম মানিক। বর্তমানে তিনি বাগমারা থানার ২নং নরদাশ ইউনিয়নের কুমারপুর গ্রামে বসবাস করছেন। শৈশব থেকেই সাহিত্য ও কবিতার প্রতি তাঁর গভীর অনুরাগ। ২০০৯ খ্রিষ্টাব্দ থেকে তিনি নিয়মিত কবিতা লেখা শুরু করেন। তাঁর কবিতায় প্রেম, প্রকৃতি, মানবিকতা, বিরহ ও জীবনের নানা অনুভূতি নান্দনিকভাবে ফুটে ওঠে। সহজ-সরল ভাষা, আবেগঘন প্রকাশভঙ্গি এবং জীবনঘনিষ্ঠ ভাবনা তাঁর কবিতার অন্যতম বৈশিষ্ট্য। সাহিত্যচর্চার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক সেবামূলক কাজের সঙ্গেও সম্পৃক্ত। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ইংরেজি বিষয়ে বি.এ. (সম্মান), এম.এ. এবং এল.এল.বি. ডিগ্রি অর্জন করেছেন। তাঁর লেখা বিভিন্ন সাহিত্য পত্রিকা, সাময়িকী ও অনলাইন মাধ্যমে প্রকাশিত হয়েছে। বাংলা কবিতার জগতে নিজস্ব কাব্যভাষা ও সৃষ্টিশীলতার মাধ্যমে অবদান রাখা এবং পাঠকের হৃদয়ে স্থায়ী আসন করে নেওয়াই তাঁর সাহিত্যিক প্রত্যাশা।
Friends
Foyzur Khan
@foyzur-khan
সালমান সাদিক
@salmansadique
Rajib M Sarker
@sarkerr-rrajiv
Prasun Kumar Dey
@prasunkumardey
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Kaira Mugdhota
@kairamugdhota
Tasnim-Akter-Mim
@tasnim-akter-mim
Jannatun Nur
@jannatun-nur
Mehedy Hasan
@mehedyhasan



মানিকুল ইসলাম মানিক, আপনার লেখাটি সমাজের অবহেলিত মানুষের কষ্ট ও সত্যের এক অকৃত্রিম প্রতিফলন। প্রতিটি পঙক্তিতে ফুটে ওঠা আবেগের গভীরতা এবং তাদের প্রতি গভীর মমতা আমাদের মানবিক হতে শেখায়, যা সত্যিই খুব প্রশংসনীয়। আপনার লেখনীতে আরও নতুন নতুন সুর খুঁজে পাওয়ার আশায় রইলাম, আপনি এভাবেই লিখে যান।