Profile Photo

সেঁজুতিOffline

  • senjutimasud
  • Profile picture of সেঁজুতি

    সেঁজুতি

    • 1 month, 2 weeks ago

    **বিপরীতকেও ভালোবাসা যায়**

    রাতজাগা পাখিকে
    ভরদুপুরের কোকিল
    ভালোবাসতেই পারে।

    তাদের দিন-রাতের হিসাব
    নিজস্ব প্রকৃতির ছন্দে—
    কেউ কারও বিচরণে,
    গানে, গহনে
    সাতে-পাঁচে নাই-বা থাকল।

    অভিসারের জন্য
    ভোর আর সন্ধ্যা
    কি যথেষ্ট নয়?

    যখন না দিন, না রাত,
    তখন দুজন কি এক নয়?

    প্রেম যদি সরলরেখায় চলে,
    তবে সব বিপরীত ভাবনা
    কেবল অজুহাত,
    কেবল কিন্তু-কিন্তু করার বাহানা নয়?

    কে বলেছে,
    ভালোবাসা মানেই
    দিন-রাত এক নীড়ে
    ঘর বাঁধা?

    কে বলেছে,
    দিন-রাত মুখোমুখি মানেই
    অন্তহীন প্রেমালাপ?

    2
    6 Comments
    • প্রেম যদি সরলরেখায় চলে,
      তবে সব বিপরীত ভাবনা
      কেবল অজুহাত,

    • বিপরীত সত্তার মাঝেও ভালোবাসা নিজের গোপন ভোর খুঁজে নেয়…🖤

    • আপনার লেখাটা পড়ে মনের ভেতর খুব সুন্দর এক ধরণের প্রশান্তি কাজ করছে। কবিতার লাইনগুলো একদম বাস্তব সত্য, খুব ভালো লাগলো আপনার এই ভাবনাটা।

    • দিনরাত মুখোমুখি মানে অন্তহীন প্রেমালাপ ।

    • সেঁজুতি, “অভিসারের জন্য ভোর আর সন্ধ্যা কি যথেষ্ট নয়?”—এই প্রশ্নটি মনের গভীরের এক দারুণ সত্যকে খুব সহজভাবে তুলে ধরেছে। কবিতার ছন্দে বিপরীতের প্রতি এমন সংবেদনশীল দৃষ্টিভঙ্গি পাঠককে নতুন করে ভাবতে শেখায়, হয়তো প্রতিটি স্তবকের শেষে কিছু যতিচিহ্ন সামান্য অদলবদল করলে চিন্তার প্রবাহ আরও মসৃণ মনে হতে পারে। আপনার এই গভীর ও প্রাণস্পর্শী ভাবনার চর্চা নিয়মিত বজায় থাকুক, এই প্রত্যাশা রইল।

Friends

Profile Photo
Santo Mon
@santomon
Profile Photo
Md. Jahangir Alam
@md-jahangiralam
Profile Photo
MUHAMMAD ARIF KHAN
@muhammadarifkhan
Profile Photo
Abbas Ali
@abbasali
Profile Photo
Eqbal Hossain
@eqbalhossain
Profile Photo
লিমা রায়
@lima722006gmail-com
Profile Photo
সুমি আক্তার
@anisurrahman5976674gmail-com
Profile Photo
Humayra Archives
@nurhumayra
Skip to toolbar