Profile Photo

মানিকুল ইসলাম মানিক (কবি/সাহিত্যিক)Offline

  • অথচ মানুষ
    মানিকুল ইসলাম মানিক

    পৃথিবীর পথে চলছি আমরা দুর্বার,
    ভাবছি না তো কোনকিছু লক্ষ্য সামনে যাবার।
    ভিড়ের মাঝে দেখছিনা তো অসহায় কে আবার,
    আমরা সবাই ব্যস্ত আছি লক্ষ্য সামনে যাবার।
    আমরা অবাক, কেউবা অবাক বিবেক আছে যার,
    দেখছে সবই, জানছে সবই এ যুগের কারবার।
    আমরা মানি, আমরা জ্ঞানী দাবি করছি বারে বার,
    কাজের বেলায় করছি না কাজ দোষ দিচ্ছি সবার।
    ন্যায় অন্যায় দেখছি না তো, নিজে থাকতে সুবিধার,
    সকল দোষ চাপিয়ে দিচ্ছি সরল মন আছে যার।
    গরিব, দুঃখী, অসহায় যারা পাচ্ছে না অধিকার,
    আমরা সবাই ব্যস্ত আছি লক্ষ্য সামনে যাবার।
    নির্যাতিত যারা, নিষ্প্রীষিত যারা সমাজের মাঝার,
    করছি না সম্মান আমরা, অর্থের অহংকার।
    আমরা মানুষ, তারাও মানুষ অর্থ কি আবার,
    আমরা যে বিবেচনা করছি অর্থের সমাহার।
    তাইতো আমি বিস্মিত হয়েছি, বলছি বারে বার,
    আমরা তো মানুষ, আমরা কি সবার?

    •••••••••••••••••সমাপ্ত••••••••••••••••••

    3
    10 Comments
কবি: মানিকুল ইসলাম মানিক ১৯৯৩ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে রাজশাহীর বাগমারা থানার ভরট্ট গ্রামে জন্মগ্রহণ করেন কবি ও সাহিত্যিক মানিকুল ইসলাম মানিক। বর্তমানে তিনি বাগমারা থানার ২নং নরদাশ ইউনিয়নের কুমারপুর গ্রামে বসবাস করছেন। শৈশব থেকেই সাহিত্য ও কবিতার প্রতি তাঁর গভীর অনুরাগ। ২০০৯ খ্রিষ্টাব্দ থেকে তিনি নিয়মিত কবিতা লেখা শুরু করেন। তাঁর কবিতায় প্রেম, প্রকৃতি, মানবিকতা, বিরহ ও জীবনের নানা অনুভূতি নান্দনিকভাবে ফুটে ওঠে। সহজ-সরল ভাষা, আবেগঘন প্রকাশভঙ্গি এবং জীবনঘনিষ্ঠ ভাবনা তাঁর কবিতার অন্যতম বৈশিষ্ট্য। সাহিত্যচর্চার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক সেবামূলক কাজের সঙ্গেও সম্পৃক্ত। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ইংরেজি বিষয়ে বি.এ. (সম্মান), এম.এ. এবং এল.এল.বি. ডিগ্রি অর্জন করেছেন। তাঁর লেখা বিভিন্ন সাহিত্য পত্রিকা, সাময়িকী ও অনলাইন মাধ্যমে প্রকাশিত হয়েছে। বাংলা কবিতার জগতে নিজস্ব কাব্যভাষা ও সৃষ্টিশীলতার মাধ্যমে অবদান রাখা এবং পাঠকের হৃদয়ে স্থায়ী আসন করে নেওয়াই তাঁর সাহিত্যিক প্রত্যাশা।

Friends

Profile Photo
Rajib M Sarker
@sarkerr-rrajiv
Profile Photo
Prasun Kumar Dey
@prasunkumardey
Profile Photo
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Profile Photo
Kaira Mugdhota
@kairamugdhota
Profile Photo
Tasnim-Akter-Mim
@tasnim-akter-mim
Profile Photo
Jannatun Nur
@jannatun-nur
Profile Photo
Mehedy Hasan
@mehedyhasan
Skip to toolbar