-
আমি এবং কবিতা
অপরাধী মাজেদসে হয়তো জানে,
আমি তাকে দিয়েছি সাময়িক অব্যাহতি,
দিয়েছি ফিরে আসার ইঙ্গিত।কিন্তু জানে না—
আমি তাকে চিরতরে ছেড়ে দিয়েছি।আমি ছোটবেলা থেকেই অগোছালো,
বেখেয়ালি এবং উদাসীন।
হয়তো এটাই আমার প্রকৃতিগত সত্তা।
আর সেই সত্তার সমস্ত দায়
যখন কবিতার ওপর এসে পড়ে,
তখন নিজেরই লেখা শব্দগুলোর দিকে
আর ফিরে তাকাতে ইচ্ছে করে না।আমার পরিবার,
প্রিয়জন,
কর্মক্ষেত্রের বন্ধুরা—
যখন আমার উদাসীনতার দোষ
আমার কবিতাকে দেয়,
তখন সেটা আমি সহ্য করতে পারি না।কর্মক্ষেত্রে,
জীবনের চলার পথে—
কার না ভুল হয়?আমার ব্যক্তিগত ভুল,
আমার পারিবারিক ভুল,
কর্মক্ষেত্রের সমস্ত দোষত্রুটি—
সবকিছুর দায়
যখন আমার কবিতার ওপর এসে পড়ে,
তখন মনে হয়,
আমার ভুলের ভারে
আমার শব্দগুলোকে আর নত করা উচিত নয়।তাই আজ
আমার সবচেয়ে প্রিয় আশ্রয়টাকেই
নিজের কাছ থেকে সরিয়ে দিচ্ছি।যে শব্দগুলো এতদিন
আমার না-বলা কথাগুলোকে ভাষা দিয়েছে,
যে অনুভূতিগুলোকে
নীরবে কাগজে রেখে এসেছি,
আজ তাদের কাছ থেকেই
আমি সরে দাঁড়াচ্ছি।হয়তো আর কোনোদিন
কোনো অনুভূতিকে কবিতার ভাষা দেব না।
হয়তো কোনো অসমাপ্ত বাক্য
আর পঙ্ক্তি হয়ে উঠবে না।
হয়তো বুকের ভেতর জমে থাকা কথাগুলো
সেখানেই থেকে যাবে—
শব্দহীন,
নিঃশব্দ।তবু কোনো অভিযোগ নেই।
কারণ আমার ভুলের দায়
আমারই থাকুক।
আমার ব্যর্থতার ভার
আমিই বহন করব।
আমার জীবনের অগোছালো গল্পে
কবিতার আর কোনো দায় নেই।তাই আমি চিরতরে
কবিতাকে ছেড়ে দিলাম।আজ থেকে
আমার নীরবতাই থাকুক আমার ভাষা।ভালো থেকো, কবিতা।
ভালো থেকো আমার শব্দেরা।3 Comments-
রবিউল আলম মাজেদ, “যে শব্দগুলো এতদিন আমার না-বলা কথাগুলোকে ভাষা দিয়েছে” – এই অংশটি পড়ে মনে হলো আপনার অনুভূতির গভীরতা এক দারুণ প্রশান্তি তৈরি করেছে। আপনার এই লেখাটি বেশ আবেগময় এবং প্রতিটি শব্দ পড়ার সময় পাঠক হিসেবে আপনার হৃদয়ের টান আমি স্পষ্টভাবে অনুভব করতে পেরেছি। আমাদের এই গ্রুপের সবার লেখায় লাইক দিয়ে বা সুন্দর কোনো মন্তব্য করে একে অপরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখলে সবার জন্যই পথচলা আরও আনন্দময় হয়ে উঠবে।
Friends
Tanjina Talukder
@tanjinatalukder
Mst. Hena Parvin
@mst-henaparvin
MA Rashid
@marashid
Shamim Hossain
@shamimhossain
মোঃ আব্দুল আজিজ রাকীব
@abdulazizcox503gmail-com
Sumaiya Khatun
@sumaiyakhatun
Rokeya Khanam
@rokeyakhanam
Mirza A.parvez
@mirzaa-parvez
st. martin
@st-martin

নিজের ভুলের ভারে কবিতাকে বিদায় দিলেও, নীরবতার গভীরে শব্দেরা আজীবন বেঁচে থাকে…🖤