Profile Photo

নাহীদ শাহ্Offline

  • mdnahidhasan
  • Profile picture of নাহীদ শাহ্

    নাহীদ শাহ্

    • 1 month, 2 weeks ago

    মায়ের আঁচল তলে,,,
    দই, চিড়া আর মুড়ি মাখা যতই তুমি খাও,
    ও বাঙালি—ভাতের মতো স্বাদ কি তুমি পাও?

    বঊ, শাশুড়ি, মাসি, পিসি—আপন স্বজন যত,
    স্বার্থ ছাড়া বাসে না মা, ভালো তোমার মতো।

    কাজের খোঁজে যেতাম যদি, মাগো, কভু দূরে,
    ফুঁ দিতে মা বুকে-মাথায়, খোদার কালাম পড়ে।

    ফেরার পথের পানে চেয়ে অশ্রু ফেলতে রোজ,
    এখনো মা দূর দেশে যাই—নেয় না তো কেউ খোঁজ।

    মনে পড়ে মা ছোট্ট বেলায়, অসুখ-বিসুখ হলে,
    নানান পাতার রস খাওয়াতে—অসুখ যেতো চলে।

    সারাটা রাত পাশে বসে কাঁদতে মোনাজাতে,
    এখনো মা রোগে ভুগি—কেউ থাকে না সাথে।

    সবাই দেখে কী কাজ করি, মাসিক মাইনে কত,
    এই ইনকামে মিটবে কি না তাদের মনের মতো।

    তোমার মতো ছেঁড়া কাপড় লুকায় না কেউ আর,
    বলে না কেউ—‘তোরটা আগে, পরে অন্যদের সবার।’

    আবার আমার মনে চায় মা, ছোট্ট খোকা হই,
    তোমার কোলে মাথা রেখে মনের কথা কই।

    জীবনটা মা হতো যদি রিমোট কন্ট্রোলার,
    পেছনে মা টেনে নিতাম—কি যে হতো চমৎকার!

    যেতাম না আর দূর দেশে মা, তেমন সুযোগ পেলে,
    পান্তা খেয়ে থাকতাম পড়ে তোমার আঁচল তলে।

    তোমার ওই আঁচলে পেয়েছি যেই মমতার ভাণ্ডার,
    আমার এক জনমে ত্রিভুবনে চাই না কিছু আর।
    নাহিদ শাহ্

    2
    7 Comments
    • MD nahid Hasan, আপনার লেখনীর ‘তোমার ওই আঁচলে পেয়েছি যেই মমতার ভাণ্ডার, আমার এক জনমে ত্রিভুবনে চাই না কিছু আর’—লাইনটি আমার হৃদয় ছুঁয়ে গেছে। মায়ের প্রতি গভীর এই মমতা ও হাহাকারের প্রকাশগুলো প্রতিটি পাঠককে আবেগপ্রবণ করে তোলার মতো দারুণ একটি ক্ষমতা রাখে। আপনি এমন সুন্দর অনুভূতির প্রকাশ অব্যাহত রাখুন এবং আপনার লেখনী দিয়ে আমাদের আরও মুগ্ধ করে তুলুন।

    • আপনার লেখাটা পড়ে একদম ছোটবেলার কথা আর মায়ের সেই মমতাময়ী ছোঁয়াটার কথা খুব মনে পড়ে যাচ্ছে।

    • মায়ের আঁচলের ছায়ায় যে মমতা মেলে, ত্রিভুবনের কোনো প্রাপ্তিই তার সমতুল্য নয়……🖤🖤

    • জীবনটা যদি সত্যি রিমোট কন্ট্রোল হতো তাহলে পেছনে ফিরে যেতাম।

Friends

Profile Photo
Dibyendu Sarkar
@dibyendusarkar
Profile Photo
খতিব আলম
@khotibalom007gmail-com
Profile Photo
Tasnim-Akter-Mim
@tasnim-akter-mim
Profile Photo
Mehedy Hasan
@mehedyhasan
Profile Photo
Al-mamun-Abdullah
@al-mamun-abdullah
Profile Photo
G M Harun Rashid
@g-m-harun-or-rashid
Profile Photo
Harun-ur Rashid
@harun-urrashid
Skip to toolbar