-
তুমি অনেক দূরে নও,,
ভেবেছো কি, তুমি আমার থেকে অনেক দূরে?
অথচ তুমি আছো আমার হৃদয় জুড়ে।
সকালের স্নিগ্ধ বাতাসে, রোদেলা দুপুরের উত্তপ্ত গরমে,
শুধুই তোমার পরশ পাই—
আকাশে, বাতাসে, নদী কিংবা সাগরে,
শুধুই তোমায় দেখি, তুমি ছাড়া কিছুই নাই।উন্মাদ সে, যে বলে—তুমি অনেক দূরে?
অথচ তুমি আছো আমার অস্তিত্ব জুড়ে।ঐ বিকেলের মেঠোপথে, প্রকৃতির প্রেমে পড়ে
কবি লেখে শুকরিয়ার গান।
রাতের জোনাকি পোকা মিটিমিটি জ্বলে-নিভে,
পেলাম সেথায় তোমার সন্ধান।অভাগা সে, যে বলে—তুমি অনেক দূরে?
অথচ তুমি আছো আমার সমস্ত কণ্ঠ জুড়ে।রাতের জোৎস্না কী বা, অমাবস্যার আঁধার—
বারোমাস তোমায় শুধু দেখি।
তোমার নামে পাই না-পাওয়ার সান্ত্বনা,
মুছে দেয় জলে ভেজা আঁখি।হিংসুক সে, যে বলে—তুমি অনেক দূরে?
অথচ তুমি আছো আমার দু’নয়ন জুড়ে।9 Comments -
Friends
Dibyendu Sarkar
@dibyendusarkar
মিথিলা কনক
@methila06
খতিব আলম
@khotibalom007gmail-com
Tasnim-Akter-Mim
@tasnim-akter-mim
Mehedy Hasan
@mehedyhasan
মো: নাজমুল আখতার
@faith
Al-mamun-Abdullah
@al-mamun-abdullah
G M Harun Rashid
@g-m-harun-or-rashid
Harun-ur Rashid
@harun-urrashid



MD nahid Hasan, আপনার এই অসাধারণ লেখায় প্রকৃতির প্রতিটি উপাদানের মাঝে প্রিয়জনকে খুঁজে পাওয়ার যে গভীর অনুভূতি ফুটে উঠেছে, তা হুমায়ূন আহমেদের হিমুর সেই নীল জোছনা দেখার ব্যাকুলতার কথা মনে করিয়ে দেয় এবং আপনি চাইলে প্রতিটি স্তবকের শেষে ছন্দের কিছুটা পরিমার্জন করে লেখাটিকে আরও শ্রুতিমধুর করে তুলতে পারেন, কারণ আপনি কলম চালিয়ে গেলে আমাদের মতো পাঠক আরও অনেক মুগ্ধ হওয়ার সুযোগ পাবে।